| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ধোবাইল ইউনিয়নের কাদেরপুর ৮ নম্বর ওয়ার্ডে জিকে ক্যানাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিসৌধ

নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর স্মৃতিসৌধটি পড়ে রয়েছে অযত্ন আর অবহেলায়। সরজমিন নড়াইল সদর উপজেলার চন্ড্রিবরপুর ইউনিয়নের (সাবেক মহিষখোলা বর্তমানে নূর মোহাম্মদ নগর) গিয়ে দেখা যায়, সেখানে নেই কোনো প্রাচীর। প্রাচীর না থাকায় সেখানে যত্রতত্র ছাগল গরুসহ বিভিন্ন পশু অবাধে বিচরণ করছে

বিস্তারিত...

ভুল ফাইল এন্ট্রি : বেনাপোল স্থলবন্দরে সিএন্ডএফ-কাস্টমস উত্তেজনা

বেনাপোল স্থলবন্দরে কাস্টমসের কার্গো শাখায় কথিত ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে কাস্টমস কর্মকর্তার উত্তেজনা, বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কিছু সময়ের জন্য বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

১২০দিন পর ছাড়পত্র পেয়ে ভারতে ঢুকলো ১৭৬টি সুপারির ট্রাক

অবশেষে ১২০দিন পর ভারত থেকে মান পরীক্ষার রিপোর্ট পাওয়ায় বেনাপোল বন্দরে আটকে থাকা রফতানিমুখী সুপারির ১৭৬টি ট্রাক ভারতে গেছে। দীর্ঘ চার মাস এসব ট্রাক ভর্তি সুপারি বেনাপোল বন্দরে পড়ে ছিল। বর্তমানে সে সব সুপারির ট্রাক আসছে সেগুলো মান পরীক্ষার রিপোর্ট নিয়েই ভারতে রফতানি হয়েছে।

বিস্তারিত...

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা-দোসতিনা গ্রামে সালেক সর্দার ও হাবিবুর রহমান হাবিব গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

রামপালে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৬

বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি'র দু-পক্ষের সংঘর্ষে নারী পুরুষ'সহ অন্তত ৬'জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পানির অভাবে রামপাল-বাগেরহাটের বোরো ধান পুড়ে নষ্ট, দুশ্চিন্তায় কৃষক

বোরো মৌসুমে সময়মতো সেচের পানি না পাওয়ায় রামপাল ও বাগেরহাট সদর উপজেলার বিস্তীর্ণ মাঠে ধান পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। পানির অভাবে জমির মাটি ফেটে চৌচির হয়ে পড়েছে। এতে ধান উৎপাদন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন হাজার হাজার কৃষক। উপকূলীয় এ অঞ্চলের কৃষকদের নীরব কান্না যেন দেখার কেউ নেই।

বিস্তারিত...

এমপি আসবেন শুনে হাসপাতালে ২৩ জন ভর্তি

স্থানীয় সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শনে আসবেন, এই খবর শুনে সেখানে চিকিৎসা নিতে ভর্তি হন ২৩ জন ‘রোগী’। সংসদ সদস্য (এমপি) চলে যাওয়ার পরই আবার হাসপাতাল ছাড়েন তাঁরা। গতকাল সোমবার এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বিস্তারিত...

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগর প্রেসক্লাবের

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

ক্ষুধার্ত ছেলেরা বাজার খাবে: কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতা রিপন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন হোসেন বলেন, আন্দোলনে যারা ছিলো তারাই হাট-ঘাট খাবে, টাকার গরমে বাজার ঢেকে আনলে পিঠের চামড়া তুলে দেওয়া হবে। বাজার খেকো যেসব দালালেরা আছেন আপনারা এই ছেলেদের অধিকারের জায়গা দখল করবেন না।

বিস্তারিত...

ঝিনাইদহে নতুন চিকিৎসকদের ওরিয়েন্টেশন

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবযোগদানকৃত চিকিৎসকদের জন্য ঝিনাইদহ জেলায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

বিস্তারিত...

নড়াইলে আধিপত্যের জেরে নিহতের ঘটনায় মামলা হয়নি এখনও

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারের জেরে ৪ জন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কোন মামলা হয়নি। তবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

পারিবারিক কলহের জেরে দুই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। একই দিনে যশোর শহরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি নিজের গলায় ব্লেড দিয়ে আঘাত করে আহত হয়েছেন।

বিস্তারিত...

জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা

ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪