কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনকে প্রত্যাহারের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই জেলা প্রশাসক ইকবাল হোসেনকে একজন ‘মানবতার ফেরিওয়ালা’ উল্লেখ করে এ আদেশে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কুষ্টিয়ার জেলা প্রশাষক মোঃ ইকবাল হোসেনের বদলি আদেশ স্থগিত ও বাতিরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আহত জুলাই যোদ্ধারা।
যশোরের চৌগাছা থানায় দায়িত্বরত অবস্থায় সাবেক ওসি আনোয়ার হোসেন ও এসআই মারুফ–এর বিরুদ্ধে মামলা রুজুর আগেই নিরীহ মানুষকে গ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের এবং অর্থ লেনদেনের মাধ্যমে হয়রানির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। চৌগাছা থানার মাকাপুর গ্রামের ভুক্তভোগী স্নেহলতা পারভিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার পরিবারকে ফাঁসাতে পরিকল্পিতভাবে একের পর এক মামলা দেওয়া হয়।
যশোরের অভয়নগরে মাদক সেবনের অভিযোগে চার জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জের ধরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাফিজুর রহমান (৪৫) নামের জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরের বড় ভাই নিহত হয়েছেন। উভয়পক্ষের আরও ৫জন আহত হয়েছেন। এঘটনায় পুলিশ রাতেই বিএনপির দু'জনকে আটক করেছেন।
দোলপূর্ণিমা তিথিতে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী সাড়ম্বরে উদযাপিত হয় ফকির লালন শাহ স্মরণোৎসব। সাধু-গুরু, লালনভক্তদের সরব উপস্থিতি, গান ও গ্রামীণ মেলায় জমজমাট হয়ে ওঠে আখড়াবাড়ি প্রাঙ্গণ।
যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন-এর ওপর অনাস্থা প্রকাশ করেছেন জেলা আইনজীবীরা। রোববার (১ মার্চ) দুপুরে আদালতের এজলাসে আইনজীবীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনজীবীরা বিচারকের প্রতি আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রকাশ করেন এবং আদালত মুলতবি ঘোষণার আবেদন জানান।
ঝিনাইদহে রমজানের বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার (১ মার্চ) সকালে উপজেলার বারবাজার বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় নারীসমাজ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কবি সংসদ ও শালিখা উপজেলা সাহিত্য পরিষদ।
যশোরের অভয়নগরে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রবিবার (১ মার্চ) সকালে নওয়াপাড়া বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জের ধরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাফিজুর ইসলাম (৪৫) নামের জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৬ জন আহত হয়েছেন।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, অপরাধীদের আশ্রয়দাতা ও সহযোগী কাউকে ছাড় দেয়া হবে না। আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এ ধরণের অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় ও আশ্রয়ের কোনা সুযোগ দেয়া হবে না।
ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে কফি বিক্রি করে জীবিকা নির্বাহ করা শিক্ষার্থী জাবেদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে আধুনিক ভ্রাম্যমাণ দোকান ‘সৌহার্দ্য ফুড শপ’। নবগঙ্গা নদীর তীরে অবস্থিত পৌর ইকো পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ দোকান হস্তান্তর করা হয়। জাবেদের স্বাবলম্বিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয় সামাজিক সংগঠন নবগঙ্গা রক্ষা পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তার পড়াশোনা অব্যাহত রাখার পাশাপাশি সম্মানজনক উপার্জনের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।
মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বাগেরহাট বাজারসংলগ্ন বেরইল শামসুদ্দিন দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণির পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগকে কেন্দ্র করে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। গত ২০২৫ সালের ৪ ডিসেম্বর জাতীয় দৈনিক গণজাগরণ ও দৈনিক সমাজের কথা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে এক হাজার টাকার পোস্টাল অর্ডার সুপারের অনুকূলে প্রেরণের নির্দেশনা ছিল। তবে অনুসন্ধানে অভিযোগ ওঠে, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই প্রার্থীর নাম নির্ধারণ করা হয়েছে।
নাটোরের নলডাঙ্গায় জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিঁপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।