খুলনার নিউমার্কেট সংলগ্ন বাইতুন নূর শপিং সেন্টারে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত একটি মোবাইল ফোনের দোকান থেকে হয় এবং দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকায় থাকা মানুষরা ফায়ার সার্ভিসে খবর দিলে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নড়াইল সদর উপজেলায় নড়াইল-মাগুরা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মো. ইমন মোল্যা (১৮) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারী) ইফতারির আগ মূহুর্তে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। সোমবার আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। রাগিব রউফ চৌধুরীর পিতা ছিলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রউফ চৌধুরী।
আগামী ২ মার্চ লালন স্মরণোৎসব। এ উপলক্ষে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া পৌরবাজারসহ আশপাশের বিভিন্ন মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে কৃষি বিপণন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সরেজমিনে বাজার তদারকি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
: এ বছরও ভারত-বাংলাদেশের বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে পালিত হয়নি। যৌথ আয়োজনের জটিলতা, নিরাপত্তা শঙ্কা এবং প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে বহু প্রতীক্ষিত সেই দু’বাংলার একুশের মিলনমেলা বসেনি।
নড়াইল পৌরসভার ভাদুলীডাঙা এলাকায় পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে মো. পল্লব নামের এক যুবক গড়ে তুলেছেন বিষমুক্ত ফল ও শাক-সবজির বাগান। সরজমিন গিয়ে দেখা যায়, বাড়ির আঙ্গিনায় ২০ শতাংশ জমিতে তিনি তৈরি করেছেন এ বিষমুক্ত ফল ও শাক-সবজি বাগান। এ বাগানে রয়েছে নানার প্রকারের ফল গাছ ও শাক-সবজি।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা করেছে দুদক।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমডাঙা গ্রামের বাসিন্দা ইউনুস মোল্লা (৫৫), সাদ্দাম মোল্লা (২২) ও আমেনা বেগম(৪০) কে হত্যার উদ্দেশ্যে হামলা করে মারাত্মক জখম করেছে বলে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ইউনুস মোল্লার ভাই ইয়ার আলী মোল্লা ।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ মেয়াদী বার্ষিক নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় বইছে উৎসবের আমেজ। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সমিতির ১৭টি পদের বিপরীতে লড়ছেন ৩৫ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪৩৪ জন।
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের মোট ৫ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
কচুয়া উপজেলা-এ মো. রহমতউল্লাহ শেখ (২৭) নামের এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান থেকে তাকে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান সরদার আলী আহম্মেদ (৭৩) শনিবার (২১ ফেব্রুয়ারি) জার্মানিতে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন (ইন্না…রাজিউন)। তিনি কোটচাঁদপুর বাজারপাড়ার বাসিন্দা ও সাবেক পৌরসভা চেয়ারম্যান মৃত গোলাম হায়দার সরদারের ছেলে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজার উপস্থিতে পুলিশের এক কর্মকর্তা নির্দেশনা দিয়েছেন ‘কুষ্টিয়ায় রমজান মাসে কোনো ক্যারাম খেলা, কোনো টিভি চলবে না’। শনিবার (২২ ফেব্রুয়ারি) এমন নির্দেশনা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আওতাধীন পাটিকাবাড়ি