কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ না হওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঝিনাইদহ শহরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল ২০ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১০টার দিকে শহরের পবহাটি কলাহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে চারুগৃহ আর্ট স্কুল ও চারুগৃহ শিশুস্বর্গ স্কুল। ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের ছোট ছোট হাতে ফুটে ওঠে ভাষা আন্দোলনের ইতিহাস, প্রভাতফেরি, শহিদ মিনার ও বিভিন্ন জাতীয় চেতনার প্রতিচ্ছবি। শিশুদের আঁকা ছবিতে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ দেখা যায়।
বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম-কে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলার সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে নীরবতার আবহ। ভেসে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান।
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে।
দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার পর ধীরে ধীরে শৃঙ্খলায় ফিরছে ঝিনাইদহ শহর। প্রায় এক যুগ পর একজন সক্রিয় ও কার্যকর জেলা প্রশাসক পাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টানা অভিযানে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় ওষুধ ও মদ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ)। ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির সাত শিক্ষার্থী অসাধারণ সাফল্য দেখিয়েছে।
নিজ জন্মভূমিতে প্রতিমন্ত্রীর আবেগঘন প্রত্যাবর্তন
রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কুষ্টিয়ায় ফলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতে ইসলামীকে সমর্থন না করার অভিযোগ তুলে দুই গৃহবধূকে শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাদের বাবা বিএনপির সমর্থক হওয়ায় এ নির্যাতন চালানো হয়েছে বলে স্বজনদের দাবি।
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরি চাপায় এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে তার দুই ছেলে গুরুত্বর আহত হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাতৃভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে
কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। আজ (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।