ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পরকীয়া প্রেমের জেরে মুকুল মল্লিক নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী ও প্রেমিকসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাগেরহাটে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
আগামী ২৮ জুন সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার সদর উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ৫৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে প্রথম কিস্তিতে ৪৩ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে আবারও কয়েকজনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর তৎপরতা ও প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ‘জয় বাংলা’ লেখা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুষ্টিয়া সীমান্তের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ক বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দুই বছর পেরিয়েও শেষ হয়নি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার উন্নয়নকাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরসভার অন্তত ৩০ হাজার বাসিন্দা। ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌর কর্তৃপক্ষের অবহেলায় দুর্বিষহ জীবনযাপন করছেন স্থানীয়রা।
আসন্ন শুক্রবার অনুষ্ঠিতব্য ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে বাজারের পেরিফেরি এলাকায় নির্মিত সরকারি শেডের ইজারা বাতিলের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে একটি অ্যাপের মাধ্যমে বিভিন্ন নামিদামি ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে কম মূল্যে নকল ওষুধ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সমাজে কুরআন চর্চা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ইসলামের সঠিক শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝিনাইদহ প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘কুরআন পাঠ আন্দোলন’-এর আহ্বায়ক আবু সাঈদ খাঁন।
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত ফুট (৯১ ইঞ্চি) লম্বা ও প্রায় ৪ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।