| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্বশত্রুতার জেরে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

ঝাড়ু হাতে হাসপাতালে এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে নেমেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

বিস্তারিত...

ভূমিকম্পে কেঁপে উঠল যশোর জেলা

যশোর জেলা সহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরপরই দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আকস্মিক এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেক স্থানে সাধারণ মানুষ বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন।

বিস্তারিত...

ঝিনাইদহে বাল্যবিবাহ রোধে সাংবাদিকদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পদ্মা সমাজকল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন Service and Vision for Edify (SAVE)।

বিস্তারিত...

শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছরের শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আবু তাহেরকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত লুঙ্গি ও নিহত শিশুর স্যান্ডেল।

বিস্তারিত...

কালীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

দৌলতপুরে তুলা চাষে সাফল্য এলেও দাম নিয়ে হতাশ কৃষকরা

তুলা দেশের অন্যতম চাহিদানির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভালো হওয়ায় এই তুলার চাহিদাও বেশি।

বিস্তারিত...

রাশেদ খানের উপস্থিতিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী সভা চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান-এর

বিস্তারিত...

মহেশপুরের শিশু তাবাসসুম হত্যার প্রধান আসামি কুষ্টিয়া থেকে গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে চাঞ্চল্যকর ও নৃশংস শিশু তাবাসসুম (৪) হত্যাকাণ্ডের প্রধান আসামি আবু তাহেরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। আটক আবু তাহের বারোবাজারের বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে।

বিস্তারিত...

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আফিল অটো ব্রিকসের আগুন

যশোর সদরের রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকস–এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনায় একটি শেড সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্তারিত...

যশোরের ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় প্রতিযোগিতায়

জেলা পর্যায়ে নির্বাচিত ৫ বিজয়ী অদম্য নারী যশোর থেকে এবার বিভাগীয় ‘অদম্য নারী’ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডাক পেয়েছেন। আগামী পহেলা মার্চ আয়োজন করা হয়েছে খুলনায় বিভাগীয় এ সম্মাননা ও পুরস্কার প্রদানের। এতে যশোরসহ ১০ জেলার নারীদের পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার ও এ সম্মাননা দেয়া হবে।

বিস্তারিত...

মহেশপুর সীমান্তে মাদক ও বিপুল পরিমাণ কসমেটিকস উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে। বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির বিশেষ টহল দল এই অভিযানগুলো পরিচালনা করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

কুষ্টিয়ায় উপরওয়ালা কেউ নেই, উপরওয়ালা এখন আমি: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, “মেডিকেল এবং সদর হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে লিখিত আছে। আমি জানিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করেছে এবং মাপ চেয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ক্রীড়া অফিসার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার আয়োজন ও এক সদস্যবিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার সাধারণ খেলোয়াড়রা।

বিস্তারিত...

জীবননগরে ইয়াবাসহ ৩ যুবক আটক

জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ-এ ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাসাদহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪