ঝিনাইদহ-২ সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও ইজিবাইক শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা শ্রমিকদলের আয়োজনে অনুষ্ঠিত এই শোডাউনে প্রায় দুই হাজার ইজিবাইক অংশগ্রহণ করে, যা শহর ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন দখলবাজ, চাঁদাবাজ ও ধান্ধাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনরায়ের লড়াই। বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লায়। যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।
সকল প্রার্থীর জন্য সমান সুবিধা দেয়ার কথা থাকলেও বর্তমান প্রশাসন নির্দিষ্ট দলের ভক্ত হিসেবে কাজ করছে বলে দাবি করেছেন বরগুনা-২ আসনের স্বতন্ত্র সাংসদ প্রার্থী মো. রাশেদুজ্জামান খান৷
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে দুই মাদক কারবারিকে মাদকসহ নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার মাধবখালী সীমান্তে ভারতের অভ্যন্তর এলাকা হেন্তের বিল থেকে তাদের আটক করে বিএসএফ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বটতলা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ব্যারেলযুক্ত রিভলভার ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৬।
আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নাশকতা সৃষ্টি ও অশান্তি ছড়ানোর পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. দোলন মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, মাদকদ্রব্য ও চেকবই জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত শহরের নাগের বাজার এলাকায় ব্যবসায়ী মধুসূদন ধামের বাসায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন ব্যবসায়ী মধুসূদন ধাম এবং আওয়ামী লীগ কর্মী মো. মাসুম বিল্লাহ।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর বাজার পাড়ায় শুক্রবার বিকেলে ওয়েল্ডিং মিস্ত্রি রাজন হোসেন (২২) শোবার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। প্রতিবেশী ও ইউপি সদস্য সাইদুর রহমান জানান, রাজনের পিতা-মাতা আত্মীয়ের বাড়িতে ছিলেন। ছোট বোন রেহেনা খাতুন বাড়িতে থাকলেও প্রাইভেট পড়ার জন্য বাইরে গিয়েছিলেন। এ সময় রাজন শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে যান। কিছুক্ষণ পর রেহেনা বাড়িতে ফিরে ভাইকে ডাকতে থাকলে কোনো সাড়া না পেয়ে দরজা খুললে ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখেন
বাগেরহাটের তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের নির্বাচনী প্রচারণায় বাধা, অফিস ভাঙচুর ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তাঁর নির্বাচন সমন্বয়কারী মাহাবুবুর রহমান টুটুল। সংবাদ সম্মেলনে মাহাবুবুর রহমান টুটুল অভিযোগ করেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে এম এ এইচ সেলিমের নির্বাচনী প্রচারণায় একটি সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে। বিভিন্ন এলাকায় প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে এবং কারাপাড়া, রাখালগাছি ও বেমরতা ইউনিয়নে নির্বাচনী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
সংখ্যালঘু নির্যাতন, সাধারণ মানুষের ঘের দখল, চাঁদা আদায় এবং ভোট প্রদানে হুমকিদাতাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই যেন নিরাপদে বসবাস ও সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে যশোর জেলায় সকল প্রস্তুতি সম্পন্নের পথে। যশোরের ৬টি আসনে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৩০২টি। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে। নির্বাচনে ৮২৪ কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ কক্ষে দায়িত্ব পালন করবেন ৮২৪ প্রিজাইডিং অফিসার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর হেরেমের মোড় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
১শ ৭৪ বোতল অ্যালকোহলসহ আমিরুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী হোমিও হল থেকে তাকে আটক করা হয়। তিনি পৌর শহরের আদর্শপাড়ার মৃত আয়নাল হকের ছেলে।
ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুরে অভিযান চালিয়ে ১শ ৭৪ বোতল এ্যালকোহলসহ আমিরুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে। জানা যায়, আটক হোমিও চিকিৎসক আমিরুল ইসলাম পৌর শহরের আর্দশপাড়ার মৃত আয়নাল হকের ছেলে। গোপন সংবাদে জানতে পেরে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী হোমিও হলে অবৈধ এ্যালকোহল মজুত থাকার তথ্য পাওয়া যায়। এরপর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা ও সহকারী সদস্য আব্দুর রশিদের নেতৃত্বে দোকানটিতে বিশেষ অভিযান চালানো হয়।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নির্বাচনী প্রচারকালে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।