জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঝিনাইদহ শহরে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভা। সোমবার দুপুরে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে এ অভিযান পরিচালিত হয়।
বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম ঘোড়া প্রতীক নিয়ে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশের বিশেষ শাখা (এসবি) তিনটি ক্যাটাগরিতে এসব কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছে। পুলিশের তালিকা অনুযায়ী, জেলার ১৮৬টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২২৩টি কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ এবং বাকি ১৩৮টি কেন্দ্রকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে পাল্টাপাল্টি হামলা, ভোটকে কেন্দ্র করে সংঘাত এবং নাশকতার আশঙ্কায় এসব কেন্দ্রকে ‘গোলযোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ছড়িয়ে পড়া ‘নিপা ভাইরাস’ নিয়ে দেশের চেকপোস্ট ও স্থলবন্দরগুলোতে উল্লেখযোগ্য কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেই বললেই চলে।
নড়াইলের কালিয়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. ইছুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও দুইজন আহত হয়েছেন।
নড়াইলের কালিয়ায় পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতি কেন্দ্রিক পর্যটনের সহাবস্থানের কৌশল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ জানুয়ারি) রাত ৯ টার দিকে কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুণিমা রিসোর্ট ও গলফ ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে দুইদিনে ৯টি চালানে ৩৭টি ট্রাকে এক হাজার ৩৫০ মেট্রিক টন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার নূরবাগ এলাকায় ট্রাকচাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে কালিয়া উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কামাল হোসেন (৫২) নামে একজনকে আটক করে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সোমবার যশোরে প্রথমবারের মতো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন। শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের মাঠে দুপুরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে যশোর, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির দলীয় সূত্র জানায়, খুলনার জনসভা শেষে হেলিকপ্টারে করে বেলা ২টার দিকে যশোর পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। জনসভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতা দেবেন এবং যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার বিএনপির ২২ প্রার্থীকে জনসাধারণের কাছে পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হবে।
অনার্স পরীক্ষা শেষ করে স্বামীর সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন সুমাইয়া খাতুন (২৩)। কিন্তু আনন্দের সেই যাত্রা আর পূর্ণ হলো না। ঝিনাইদহে ইজি বাইকের মোটরে গলার ওড়না পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই কলেজছাত্রী। রোববার (দিন উল্লেখ করা যেতে পারে) দুপুর আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটী ইউনিয়ন পরিষদের পাশের বোড়াই গ্রাম মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া খাতুন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং একই উপজেলার জুড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। তিনি চলতি বছর সরকারি কেসি কলেজ থেকে অনার্স পরীক্ষা শেষ করেছেন।
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর বাজারপাড়ার হাইস্কুল সড়কের একটি বাড়ি থেকে অনন্য গাঙ্গুলী (২৫) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ওষুধ উদ্ধারসহ দু’জনকে আটক করেছে বিজিবি। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোংলার লোকালয় থেকে সুন্দরবনের একটি জীবিত মায়াবী হরিণ উদ্ধার করে পুনরায় বনে ফেরত পাঠানো হয়েছে। বন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ।