সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের বেতমোর নদী থেকে ট্রলার ও হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারীকে আটক করেছে বন বিভাগ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিয়মিত টহল চলাকালে বনরক্ষীরা তাদের আটক করে।
বাগেরহাটের মোরেলগঞ্জে এক নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, মোরেলগঞ্জ-শরণখোলার এই জনপদে সকল সম্প্রদায়ের মানুষ জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নিরাপদে বসবাস করবে।
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিএনপিতে কোনো স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে সরকারি খাল অবমুক্ত করা হবে, সুপেয় পানির সংকট দূর করতে ওয়াটার রিজার্ভ ট্যাংক স্থাপন করা হবে এবং মাদককে চিরতরে নির্মূল করা
বৈষম্যমুক্ত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলিসহ আজিজুল ইসলাম (৩০) নামে একজন অস্ত্র চোরাকারবারী আটক হয়েছেন। গতকাল রোববার বিকেল ৩টায় এ তথ্য জানিয়েছে বিজিবি।
ভোরের যশোর যেন একটু বেশি সতর্ক। রাজনীতির বাতাসে ভেসে আসছে ভোটের গন্ধ, সঙ্গে সঙ্গে জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলায় বাড়ছে ঝুঁকিপূর্ণ
ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার শুরু হয়েছে।
আগামীকাল সোমবার (২ ফ্রেব্রুয়ারি)প্রথমবারের মতো যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন খুলনায় সমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টারযোগে যশোরের জনসভায় যোগ দেবেন।
পরিবারের সুখের আশায় ঋণগ্রস্ত অবস্থায় ৩ বছর আগে দুবাইয়ে গিয়েছিলেন কোটচাঁদপুরের সাবেক ইউপি সদস্য হোসেন আলী (৪০)। তবে বিদেশে লোন পরিশোধের আগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে। শনিবার সকালে স্থানীয় পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। হোসেন আলী উপজেলার নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তাঁর ভাই হাশেম আলী জানান, ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। হোসেন আলী কৃষি কাজ করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন—দুই মেয়ে ও এক ছেলে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
যশোরের অভয়নগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ১৯৯২ সালের ১০ জুন অভয়নগর উপজেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া ছাত্রদল নেতা ফারুক হোসেনের কবর জিয়ারত করেছেন যশোর-৪ সংসদীয় আসনের (অভয়নগর, বাঘারপাড়া, বসুন্দিয়া) বিএনপির মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজী।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া এলাকায় যৌথবাহিনীর টহলের সময় তিন মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসমাইল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া গ্রামে মো. রফিক শেখ নামে এক কৃষি উদ্যোক্তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, গত (২৬ জানুয়ারি) সকালে মোচড়ায় রফিক শেখ মাছের ঘের ও রিসোর্ট নির্মাণের জন্য ফসলি জমি দখল করছেন দাবী করে একটি কুচক্রী মহল মানববন্ধন করে যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। মো. রাসেল নামে এক যুবক বলেন, রফিক শেখের প্রকল্পের সাথে আমার বাড়ি। আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ছিল না। রফিক ভাই আমাদের তার জায়গার উপর দিয়ে রাস্তা দিয়েছেন। সে খুব ভালো মনের মানুষ। তার সম্মান নষ্ট করার জন্য তাকে নিয়ে ষড়যন্ত্র মূলক মানববন্ধন করেছেন একটি মহল।
যশোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর অন্তরঙ্গ ছবি প্রকাশ করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন স্বামী ও দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।