বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ১ নম্বর উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইকুল আলম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার বিকেলে উদয়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
মাঘের হাড়কাঁপানো শীতে যেখানে আমেজ থাকার কথা নলেন গুড় আর টাটকা খেজুরের রসের, সেখানে ঝিনাইদহের কোটচাঁদপুরে বইছে হাহাকার। “যশোরের যশ, খেজুরের রস”—এই কালজয়ী প্রবাদটি এখন কেবল রূপকথার গল্পে পরিণত হতে চলেছে। প্রশাসনের উদাসীনতা আর অবৈধ ইটভাটা মালিকদের ‘গাছখেকো’ লালসার বলি হচ্ছে হাজার হাজার খেজুর গাছ।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে টেংরাখালির মাঠের একটি নির্জন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।
নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতের ইসলাম তেমন ইসলাম নয় বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান।
বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী অফিস দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, মাত্র দুদিন আগেও উক্ত নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ‘ঘোড়া’ প্রতীকের পোস্টার ও প্যানা টানানো ছিল।
যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে মাটি কাটার সময় মাটির নিচে থাকা পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বালুন্ডা দক্ষিণ পাড়ার গনি ঢালির ভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে হাতিয়ায় গণবিপ্লব ঘটবে।
বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী অফিস দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাত্র দুদিন আগেও উক্ত নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ‘ঘোড়া’ প্রতীকের পোস্টার ও প্যানা টানানো ছিল। তবে মঙ্গলবার রাতে হঠাৎ করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সমর্থকরা সেখানে প্রবেশ করে অফিসটি দখল করে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে যশোরের শার্শা উপজেলার ধলদা হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন প্রার্থী নুরুজ্জামান লিটন। মঞ্চে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি মো. হাসান জহির, সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, অন্যান্য নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা সব শ্রেণি ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (৪ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি এবং কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে এদিন এই বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না।
যশোরের ঝিকরগাছা উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি করা বুদ্ধি প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজ হত্যাকাণ্ডে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। পুলিশ সুপারের নির্দেশে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়, খুনিরা আটক করা হয় এবং ছিনতাই হওয়া ভ্যানও উদ্ধার করা হয়।
জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।