ঝিনাইদহ-৩ সংসদীয় আসন দুই উপজেলা নিয়ে গঠিত। এ দুই উপজেলার ১৬৬ কেন্দ্র ও ৭৭৯ টি বুথে নেয়া হবে সংসদ ও গণভোট।
আসন্ন ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটে নাশকতার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে বাগেরহাট পৌরসভার নাগেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি নবাবপুর এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আহত ৩ জন হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট সদরের হাড়িখালি স্লুইসগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়া-২ আসনের মিরপুর পৌরসভার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরি গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম।
যশোরের অভয়নগরে ভৈরব নদে ৯০০ মেট্রিক টন কয়লাবোঝাই এম.ভি আরাফাতের নূর নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রাজ টেক্সটাইল মিলের পেছনে মীর রাসেল ঘাটে এ জাহাজডুবির ঘটনা ঘটে। আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ আফ্রিকা থেকে ওই কয়লা আমদানি করে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এনেছিল।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশপ্রাপ্ত কর্মকর্তা হলেন ডা. হোসেন ইমাম। তিনি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)।
আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা এবং অনাদায়ে তিন দিন করে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে।
ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে ঠান্ডু মণ্ডল (৫৬) নামে এক বিএনপি সমর্থককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) কাজী খায়রুজ্জামান শিপন।
বাগেরহাটে অগ্নিকাণ্ডে পুরোনো শীতের কাপড়ের মার্কেটের ১৫টি দোকান ও একটি ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে। এতে এক কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে ঝিনাইদহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার সকালে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের উদ্যোগে বিশেষ টহল ও নিরাপত্তা মহড়া পরিচালনা করা হয়।
যশোরের শার্শা থানার কায়বা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।