চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে (৮ ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৫টায় অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি থেকে রেলস্টেশন পর্যন্ত অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী মিছিল
যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ১০০ জন বন্দির ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন।
নির্বাচনী প্রচারণা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা।
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতিকের) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে বিদেশী মুঠোফোন নাম্বার থেকে হত্যার হুমকী দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও নির্বাচনী কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
কুষ্টিয়া জেলা জামায়াতের মহিলা কর্মীদের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার প্রচারে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার বিত্তিপাড়া বাজার থেকে রাজাপুর পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের কাজে ঠিকাদার প্রকাশ্যে দুই নম্বর ইট ও পোড়া মাটির মতো নিম্নমানের ইট ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের চা দোকানি জসিম উদ্দিন (৩৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইলিং ও অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন প্রতিবেশী দম্পতি আসাদুল ইসলাম ও তার স্ত্রী বৃষ্টি খাতুন। তারা শনিবার (৭ ফেব্রুয়ারি) আদালতে জবানবন্দি দেন।
ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ২৪টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচ থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তরুণদের দায়িত্ব প্রতিটি ভোটকেন্দ্র সুরক্ষিত রাখা। তিনি বলেন, আজকে দিল্লির তাবেদাররা এবং পতিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমাদের প্রতিটি কেন্দ্র, আমাদের মা-বোনদের জন্য, আমাদের চাচাদের জন্য নিরাপদ রাখতে হবে। আমরা কি পারব? ইনশাআল্লাহ পারব। শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি)
যশোর ৪ আসন ( অভয়নগর, বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) নির্বাচনী এলাকায় উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত চালাচ্ছেন পথসভা ও গণসংযোগ। নির্বাচন কমিশনের আইন মেনে চলছে মাইকিং। তবে প্রতিদ্বন্দ্বীতা মূল ২ প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করছে এলাকার ভোটাররা।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের সমর্থনে মোল্লাহাট উপজেলা বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মোল্লাহাট কেআর কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের কচুয়া উপজেলার আবাদ গ্রামে জমির সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।