| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে ১৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ইয়াবাসহ আটক ৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র‌্যাবের অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ও ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিস্তারিত...

জার্মানির ওষুধে রোগ সেরেছে, তাই বানালেন সাড়ে ৭ কিলোমিটার পতাকা

মাগুরায় বাদ্য বাজিয়ে সাড়ে সাত কিলোমিটার জার্মানির পতাকা বানিয়ে প্রদর্শন করছেন আমজাদ হোসনে (৭২)। প্রতি বিশ্বকাপেই তার বানানো পতাকার দৈর্ঘ্য বাড়ে । ২০০৬ সালে প্রথম দেড় কিলোমিটার দৈর্ঘ্যর পতাকা তৈরি করেন জার্মান ফুটবলের এই সমর্থক।

বিস্তারিত...

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন জামিনে মুক্ত হয়ে বিদ্যালয়ে যোগদান করলে শিক্ষার্থীদের একাংশ ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছে।

বিস্তারিত...

শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রথম হলেন মাগুরার সাকিব

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফ ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে মাগুরার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. সাকিব বিশ্বাস।

বিস্তারিত...

মাগুরায় সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মানির জাতীয় পতাকা

মাগুরা সদর উপজেলার গোড়ানমারা গ্রামে তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘতম জার্মান জাতীয় পতাকা। স্থানীয় আজাদ হোসেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই পতাকা তৈরি করে ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় এসেছেন।

বিস্তারিত...

অস্ত্র-গুলিসহ সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক

সুন্দরবন অঞ্চলে দস্যু দমনে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন মটমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে।

বিস্তারিত...

কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে জামায়াতের অফিসে ভাঙচুর

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষকদল নেতা বাদল মোড়লকে গলাকেটে হত্যার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা বারইপাড়া ইউনিয়ন জামায়াতের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছে।

বিস্তারিত...

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নড়াইলে স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

নড়াইলে কুলসুম জাহান (২৫) নামে এক গৃহবধূ তার স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তার বাবার বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। কুলসুম জাহান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের মো. আইয়ুব মোল্যার মেয়ে।

বিস্তারিত...

নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক আটক

নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।

বিস্তারিত...

জীবননগরে ছাত্রলীগের কর্মীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

যশোর ঝিকরগাছায় মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরিফপুর গ্রামে মা ও তার শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪