বাগেরহাটের মোংলা রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে একজন শিবিরের নেতাও জড়িত ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের আইনজীবী তাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। শুক্রবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়ার কয়া ইউনিয়নে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাসচাপায় আমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মাগুরার শালিখা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যশোর-১ (শার্শা) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ আসনে মূল লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই শক্তিশালী ও অপরাজিত প্রার্থী। আওয়ামী লীগের কার্যত অনুপস্থিতিতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা সীমিত হয়ে পড়েছে এই দুই দলের মধ্যেই। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত যশোর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই আসনের অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আসনটির গুরুত্ব সবসময়ই বেশি। ইতিহাস বলছে, ১২টি সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ ৭ বার, বিএনপি ৩ বার এবং স্বতন্ত্র ও জামায়াত একবার করে বিজয়ী হয়েছে। তবে হাসিনা সরকারের পতনের পর রাজনীতির দৃশ্যপটে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন কোণঠাসা থাকা বিএনপি ও জামায়াতে ইসলামী আবার মাঠে সক্রিয় হয়ে উঠেছে।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আর্মির নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ নিজ বাড়ি থেকে হাতেনাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আটকরা হলেন—উদয়পুর গ্রামের কবির মোল্লার স্ত্রী তানিয়া আক্তার (৩৭) এবং একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মহিবুল্লাহ (৩০)।
চুয়াডাঙ্গার জীবননগরে খেজুরের গুড়ের সঙ্গে ভারতীয় মাদকজাতীয় সিরাপ উইন সেরেক্স পাচারকালে মুকুল মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
এএসইউ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং একটি হত্যা মামলার আসামি শামীমকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা থেকে ৪টা পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যশোর-১ (শার্শা) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসনকে ঘিরে রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ। ভোটের মাঠে দুই অপরাজিত প্রার্থীর লড়াইকে কেন্দ্র করে সীমান্ত জনপদ শার্শা উপজেলায় চলছে ব্যাপক আলোচনা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল জেলা কারাগারে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন ৩৩ জন কয়েদি। তবে যাচাই শেষে এবারে নড়াইলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন মোট ২৯ জন কয়েদি।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রতিপক্ষের বাধা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।