| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

বাগেরহাটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির সদস্য এ্যাড. আসাদুজ্জামান আসাদ ও মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট পৌরসভার অন্তর্গত ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মাহবুবুর রহমান টুটুল, ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য রনি মিনা ও যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সোহেল হোসেন।

বিস্তারিত...

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন: জাকির হোসেন

বাগেরহাট-২ (বাগেরহাট সদর–কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের কাছারি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

বিস্তারিত...

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির সাফল্য, মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। গত ২৫ ও ২৬ জানুয়ারি সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়।

বিস্তারিত...

সাদ্দামের স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম

বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতির স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেছেন বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে যান এবং সেখানে নিহত সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার শিশু সন্তানের কবর জিয়ারত করেন।

বিস্তারিত...

নড়াইলে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

নড়াইল জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে স্বতন্ত্র (কলস প্রতীকের) সংসদ সদস্য প্রার্থী মো. মনিরুল ইসলামকে সমর্থন করায় নড়াইল সদর উপজেলা ও পৌর এবং লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বিস্তারিত...

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন ১ ঘন্টা আমদানি রফতানি বন্ধ

অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোলে বন্দর কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে আজ এক ঘণ্টা বন্ধ ছিল আমদানি-রপ্তানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম।

বিস্তারিত...

কাহালপুর আলিম মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জলবায়ু পরিবর্তনজনিত সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলা বিষয়ে প্রশিক্ষণের অংশ হিসেবে কাহালপুর আলিম মাদ্রাসায় প্রশিক্ষণের অষ্টম দিনে প্রতিষ্ঠান সংযুক্তকরণ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

তেঁতুল বাড়ি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তেঁতুল বাড়ি এম এম ওবায়েদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও তেঁতুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা। এসময় তিনি অনুষ্ঠানের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিস্তারিত...

বাগেরহাটে গাজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাটে ২ কেজি গাজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

বিস্তারিত...

কারাগারে পৌঁছায়নি জামিননামা, আজ মুক্তি পাচ্ছেন না সাদ্দাম

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের জামিননামা এখনো কারাগারে না পৌঁছানোয় তার মুক্তি বিলম্বিত হচ্ছে। ফলে সোমবারও (২৬ জানুয়ারি) তিনি মুক্তি পাচ্ছেন না।

বিস্তারিত...

রাতে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে তর্ক, সকালে ইসলামী আন্দোলনের কার্যালয়ে আগুন

নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সঙ্গে তর্কের পর ওই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। রোববার (২৫ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার বিছালী তিন দোকান এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতকর্মীরা।

বিস্তারিত...

পটিয়ায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশের মানুষ আর নিরাপদ নয়: জামায়াতে আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম বলেছেন, “বাংলাদেশের মানুষ আর নিরাপদ নয়, পরিবর্তনের সময় এসেছে। জনগণ ন্যায় ও আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই।”

বিস্তারিত...

শার্শায় শেষ মুহূর্তে বোরো ধান রোপনের ধুম

কুয়াশার মোড়ক খুলে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় যশোরের শার্শা উপজেলায় বোরো ধান রোপনের শেষ মুহূর্তে ধুম পড়েছে। কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বোরো ধান রোপনের ব্যস্ততা। বীজতলার পাশাপাশি সার ও সেচের কোনো সংকট নেই এই মুহূর্তে।

বিস্তারিত...

বাগেরহাটে জামায়াতের উদ্যোগে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাগেরহাট সফর ও জেলা জামায়াতের উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে সংবাদকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪