নড়াইল জেলা কারাগারে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন ৩৩ জন কয়েদি। তবে যাচাই শেষে এবারে নড়াইলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন মোট ২৯ জন কয়েদি।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রতিপক্ষের বাধা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে তানিয়া আক্তার (৩৭) ও মহিবুল্লাহ (৩০) নামে এক নারী ও এক পুরুষকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির উপজেলা সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছার পর তিনি মুক্তি পান। যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও সিনিয়র জেল সুপার আসিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করে।
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি, সমাজ সেবক ও সময়ের সাহসী নারী নেতা তহুরা হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বাগেরহাটের গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তহুরা হোসেন বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার তৃতীয় সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণায় বিশাল মোটরসাইকেল বহর আটকে দিয়েছে প্রশাসন। বুধবার(২৮ জানুয়ারি) দুপুরে ওই আসনে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া দবির মোল্লা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। আর এ ঘটনার পেছনে নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানার হাত রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
বেনাপোল স্থলবন্দরে ৩ মাস পর চারটি চালানে ৫১০ মেট্রিক টন (নন-বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ১৪টি ট্রাকে আমদানি করা এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বুধবার বন্দর থেকে চাল খালাস হয়ে নেওয়া হবে দেশের অভ্যন্তরে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ ছাড়াও ভাঙা ভাঙা বাংলা ভাষায় দিচ্ছেন বক্তব্যও।
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রমের জন্য ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বিস্ফোরক বোঝাই আটটি ট্রাক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির জন্য আমদানি করা এসব বিস্ফোরক দ্রব্য বর্তমানে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তার আওতায় সংরক্ষণ করা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল করা হবে।