| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শৈলকুপায় বিএনপির এক পক্ষের ওপর অপর পক্ষের হামলা, প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের শৈলকুপায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের হামলায় আহত উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সমর্থকরা মানববন্ধন করেছেন।

বিস্তারিত...

গণভোটের প্রচারে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন

গণভোটের প্রচার ও ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের একটি পার্কে জেলা প্রশাসনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় চারটি আসনে ১৬ হাজারের বেশি পোস্টাল ব্যালটে ভোটের আবেদন

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশে মিলিয়ে সর্বমোট ১৬ হাজার ২৪১ জন আবেদন করেছেন। আজ (২৫ জানুয়ারি) রোববার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলার অডিটোরিয়াম কক্ষে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা (লকিং) করার সময় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান কপিল কৃষ্ণ মন্ডলের

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থীর আঞ্চলিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার ৪ নম্বর কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিস্তারিত...

শৈলকুপায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে একজন আটক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত দলের সদস্যকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের লাঙ্গলবাঁধ বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংক অফিসের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মুক্তার হোসেনের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন সন্দেহ হলে এলাকাবাসী একত্রিত হয়ে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

বিস্তারিত...

‘জয় বাংলা’স্লোগান ঘিরে বিএনপির রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭

রোববার (২৫ জানুয়ারি) রাত প্রায় ৮টা নাগাদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গার্লস কলেজ মোড় সংলগ্ন মাস্টারপাড়া সড়কে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে সাতজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে চারজনকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং তিনজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আঘাতপ্রাপ্তদের নামে রিপোর্টে উল্লেখ রয়েছে—রাজন, মাসুম, পারভেজ, রতন, রাজিব, মিঠুন, ইমন, আশিক ও মিন্টু। তবে পুলিশ জানিয়েছে হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নেওয়ার সংখ্যা সাত জন।

বিস্তারিত...

বাগেরহাটে ডিসি-এসপিকে ফোনে হুমকি, পুলিশ ঘটনা তদন্তে

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)কে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগালি ও হুমকি দেওয়া হয়। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়া হয়। ভিডিওতে কথোপকথনে বলা হয়, “এই ... কি করছস, সাদ্দামের লগে কি করছস...”, “তুই কি ওর পোলারে আইনে দিবি...”, “তুই অ্যারেস্ট করায় দিসছ...”, “তুই জানস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে...” ইত্যাদি। ভিডিওতে থাকা অডিও কথোপকথন আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে সঠিক বলে নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে পুরস্কার ঘোষণা: ঝিনাইদহ জেলা প্রশাসক

ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের ঐকান্তিক আগ্রহে আয়োজিত এই সভায় জেলার শিক্ষা পরিবারের সকল স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ণ চন্দ্র পাল। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন পেয়ে কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বাগেরহাট ডিসি

স্ত্রী-সন্তানের মৃত্যুর পরও বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনার ব্যাখা দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। জেলা প্রশাসক জানান, প্যারোলে মুক্তি সংক্রান্ত একটি আবেদন শুক্রবার (২৩ জানুয়ারি) তার বাংলোতে আসে। বিষয়টি অবগত হওয়ার পর তিনি কারা কর্তৃপক্ষকে জানান।

বিস্তারিত...

জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মানহানির মামলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহের আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

শৌচাগার থেকে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

বাগেরহাটে শৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা(২৮) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির শৌচাগার থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মুসলিমা খাতুন সীমা(২৮) যাত্রাপু

বিস্তারিত...

মাগুরার শ্রীপুরে গণভোটের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে গণভোট বিষয়ে ‘ইতোমধ্যে গৃহীত প্রচার-প্রচারণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রচারণা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ মো. জিল্লুর রহমানের স্মরণে স্মরণসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জেলা তাঁতীদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বাগেরহাটে জাতীয় পার্টির সভাপতির বিএনপিতে যোগদান

বাগেরহাটে শতাধিক নেতাকর্মী নিয়ে মোংলা উপজেলার সাবেক জাতীয় পার্টির সভাপতি তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিস্তারিত...

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে নড়াইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা—এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে বিশ্ব কুষ্ঠ দিবস–২০২৬ পালিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় এ দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪