| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংখ্যালঘুদের অধিকার রক্ষা শিখতে ভারতকে আমন্ত্রণ হাসনাতের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৪:৫১:৪৩:পূর্বাহ্ন  |  ১৮৬৩৪৫৭ বার পঠিত
সংখ্যালঘুদের অধিকার রক্ষা শিখতে ভারতকে আমন্ত্রণ হাসনাতের
ছবির ক্যাপশন: এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার: ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে সম্প্রীতি গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় প্রাসঙ্গিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনা হবে। সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই আমরা দেশে সম্প্রীতি গড়ে তুলবো।

তিনি আরও, শেখ হাসিনা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে তাবেদারদের জন্য প্রণোদনার ব্যবস্থা রেখেছিলেন। তিনি ইসলামপন্থীদের এ দেশে ঊনমানুষ বানিয়ে রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি ভারতীয় গণমাধ্যমের সাহায্যে দেশে অপসংস্কৃতির চাষাবাদ করেছেন।

হাসনাত ভারতকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘ভারত বাংলাদেশে এসে শিখতে পারে যে কীভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪