স্টাফ রিপোর্টার: সারাদেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রোববার কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কলেজের সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো অনেক শিক্ষার্থী হলে অবস্থান করছেন।
অধ্যক্ষ বলেন, দেশজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনও হলে রয়েছেন।
তিনি আরও জানান,পরিস্থিতি স্বাভাবিক হলে একাডেমিক কার্যক্রম শুরুর নতুন তারিখ পরে জানানো হবে।
রিপোর্টার্স২৪/এসসি