| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ই-পারিবারিক আদালত, ভোগান্তি কমবে, সময়ও বাঁচবে: আইন উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ২৩:৩১:২৮:অপরাহ্ন  |  ১৮৩৫২৩১ বার পঠিত
ই-পারিবারিক আদালত, ভোগান্তি কমবে, সময়ও বাঁচবে: আইন উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ই-পরিষেবা চালুর মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে এবং বিচারপ্রার্থীর সময়ও বাঁচবে।

ড. নজরুল বলেন, ই-পারিবারিক আদালত চালুর ফলে বিচারপ্রার্থী আর আগের মতো আদালতের বিভিন্ন কক্ষে ঘুরতে হবে না। এটি ভোগান্তি কমাবে, দুর্নীতিও হ্রাস পাবে।

তিনি আরও বলেন, বিচারব্যবস্থাসহ দেশের সকল ক্ষেত্রেই ডিজিটালাইজেশনের দিকে এগোনোর সময় এসেছে। আমরা চাই মানুষ এটাকে যেন সন্তানের মতো দেখেন।

আইন উপদেষ্টা জানান, আইন মন্ত্রণালয়ে ইতোমধ্যেই ২১টি সংস্কার করা হয়েছে, এবং আশা প্রকাশ করেন যে, পরবর্তী সরকারও এই উদ্যোগগুলো অব্যাহত রাখবে। তিনি বলেন, বিনা পয়সায় লিগ্যাল এইড পাওয়া যাবে এবং পারিবারিক মামলায় এটি বাধ্যতামূলক করা হয়েছে।

বর্তমানে ২০টি জেলায় ই-পারিবারিক আদালত চালু হয়েছে এবং অচিরেই ৬৪টি জেলায় এটি সম্প্রসারিত হবে। ড. নজরুল আশা করেন, ৫ বছরের মধ্যে পারিবারিক মামলার জট ৫০ শতাংশ কমবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, সিঙ্গাপুরে সংস্কারের জন্য সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউকে ১০ বছর লেগেছিল। রাতারাতি কোনো সংস্কার সম্ভব নয়। মানুষের গ্রহণযোগ্যতা তৈরি না হলে কোনো উদ্যোগ চাপিয়ে দেওয়া যায় না। তাই বাস্তববোধ নিয়ে এগোতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪