| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ঢাকার বাতাস ‘সহনীয়’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ০৪:৪৪:৩৮:পূর্বাহ্ন  |  ১৬০৩৯৫২ বার পঠিত
আজ বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ঢাকার বাতাস ‘সহনীয়’
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৬৬, যা ‘সহনীয়’ বলে নির্দেশ করে। এতে বায়ুমানে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ২৬ নম্বরে আছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে। 

১৬৬ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে  সৌদি আরবের রাজধানী রিয়াদ। ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা, ১২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি এবং ১১৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিলের সাও পাওলো।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪