| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামায়াতের দৃষ্টিতে কি সকল নারীই ‘বেশ্যা’ নন?

জামায়াতের নেতা শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বেশ্যা’ বলে যে মন্তব্য করেছেন, তাতে মানুষের ক্ষোভ হওয়াই স্বাভাবিক। এই ক্ষোভ ন্যায্য। কিন্তু একটা বড় প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না- জামায়াতের দৃষ্টিতে কি আসলে কোনো নারীই “সম্মানিত” হতে পারেন, তাদের দৃষ্টিতে কি সকল নারীই ‘বেশ্যা’ নন? যদি তিনি জামায়াত বা শিবিরের রাজনীতি না করেন?

বিস্তারিত...

মেয়েদের শার্টের বোতাম বাম দিকে কেন?

শার্ট এমন একটি পোশাক, যা বর্তমানে নারী ও পুরুষ উভয়ের কাছেই সমান জনপ্রিয়। দেখতে অনেকটাই একই রকম হলেও পুরুষ ও নারীদের শার্টে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে বোতামের অবস্থান। পুরুষদের শার্টের বোতাম থাকে ডান দিকে, আর নারীদের শার্টের বোতাম থাকে বাম দিকে। এই পার্থক্যের কারণ কি শুধুই ফ্যাশন? বিষয়টি মোটেও তেমন নয়। এর পেছনে রয়েছে ইতিহাস, সামাজিক বাস্তবতা ও নানা প্রচলিত ব্যাখ্যা।

বিস্তারিত...

শবে বরাতে বিশেষ নামাজ ও রোজার কোনো নির্দিষ্ট বিধান নেই: আলেমরা

শাবান মাসের ১৫ তারিখকে কেন্দ্র করে অনেক মুসলমান বিশেষ নামাজ, নফল রোজা ও অতিরিক্ত ইবাদতে মনোযোগী হন। এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে যে, এমন আমল বা ইবাদত ইসলামে সমর্থনযোগ্য কিনা?

বিস্তারিত...

ডিজিটাল যুগে চোখের বাড়তি ঝুঁকি: সুরক্ষার ১২টি করণীয়

প্রযুক্তির এই যুগে আমরা প্রতিদিনই মোবাইল, কম্পিউটার, ট্যাব, টিভির স্ক্রিনের সামনে দীর্ঘ সময় কাটাচ্ছি। কাজ, পড়াশোনা বা বিনোদন সবকিছুতে চোখের ওপর চাপ বাড়ছে। এর ফলে চোখে ক্লান্তি, শুষ্কতা, জ্বালা বা দৃষ্টিশক্তি দুর্বল হওয়া খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিছু সহজ স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে চোখকে সুস্থ রাখা সম্ভব।

বিস্তারিত...

পেটের ব্যথা শুধু গ্যাস নয়: লুকিয়ে থাকতে পারে গলব্লাডার ক্যানসার

মাঝে মাঝে পেটে ব্যথা হয়? অনেকে ভাবেন, গ্যাস বা অম্বলের কারণে। কিন্তু এমন অস্বস্তির পেছনে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে মারাত্মক একটি অসুখ গলব্লাডার বা পিত্তথলির ক্যানসার।

বিস্তারিত...

বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকে’র বৈশাখ উৎসব উদযাপন কমিটি গঠিত

যুক্তরাজ্যের বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকে-এর বৈশাখ উৎসব ২০২৬ ও এনুয়েল জেনারেল মিটিং অনুষ্ঠিত হবে আগামী ২৬শে এপ্রিল রবিবার। বৈশাখ উৎসব ২০২৬ ও এজিএম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার প্রয়াসে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

বিস্তারিত...

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময় বাড়লো

চলতি বছরের হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে হজের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা করার সময় আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

নারীদের জন্য ভিটামিন বি১২, ঘাটতি হলে শরীরে যেসব ক্ষতি হয়

হাড়ের স্বাস্থ্য, শক্তি ও সামগ্রিক সুস্থতার জন্য ভিটামিন বি১২ নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় এর ঘাটতি সাধারণ ক্লান্তি, হরমোনের ওঠানামা বা চাপের সঙ্গে ভুলভাবে মিশে যায়। ফলশ্রুতিতে এই সমস্যা বছরের পর বছর চিহ্নিত না হলে দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।

বিস্তারিত...

হজযাত্রীদের বাড়ি ভাড়া নিয়ে জটিলতা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রীদের মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া সংক্রান্ত জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর জন্য আবাসন নিশ্চিত করা যাবে না, তারা পবিত্র হজ পালনের সুযোগ পাবেন না।

বিস্তারিত...

কোন রক্তের গ্রুপের মানুষের ক্যানসারের ঝুঁকি বেশি হয়

ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর মধ্যে বেশিরভাগই স্তন, ফুসফুস, কোলন, মলদ্বার ও প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন। ক্যানসার এমন একটি রোগ যেখানে শরীরের কিছু কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রাজশাহী ও গাজীপুরসহ ১৩ জেলার মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত জেলাগুলোতে আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত জেলাগুলো হলো— গাজীপুর, রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ।

বিস্তারিত...

দোয়ার গভীরতা ও বান্দার মর্যাদা

কখনো কখনো দোয়া কবুল হতে দেরি হতে পারে। তবু মনে কোনো সংশয় রাখা যাবে না। শয়তানের কুমন্ত্রণার বিষয়েও সতর্ক থাকা জরুরি। যদি দোয়াকারী গভীরভাবে চিন্তা করে, তাহলে দোয়া দেরিতে কবুল হওয়ার ফলে নিজেকে দোদুল্যমান ভাববে না।

বিস্তারিত...

মাইগ্রেন মনে হলেও যে সমস্যাগুলো অন্য রোগের ইঙ্গিত থাকে

মাথাব্যথা অনেকের দৈনন্দিন জীবনের বড় সমস্যা। কারও ক্ষেত্রে এটি মাইগ্রেন, আবার কারও ক্ষেত্রে সাইনোসাইটিস বা স্ট্রেসজনিত হেডেক। তবে তীব্র মাথাব্যথা মানেই যে মাইগ্রেন তা সব সময় সত্য নয়। অনেক সময় মাইগ্রেনের মতো উপসর্গ থাকলেও এর পেছনে অন্য জটিল স্বাস্থ্যসমস্যা লুকিয়ে থাকতে পারে।

বিস্তারিত...

গ্রীষ্মের গরমে সুস্থ থাকতে খাদ্য তালিকায় রাখুন এই ৫ উপকারী খাবার

গ্রীষ্মকাল এলেই প্রথম যে চিন্তাটা সবার মনে ঘুরপাক খায়, তা হলো এই তীব্র গরমে শরীর ঠাণ্ডা ও সুস্থ রাখা যাবে কীভাবে। প্রচণ্ড রোদ আর উচ্চ আর্দ্রতার কারণে এ সময় শরীরে জলশূন্যতা, শক্তির ঘাটতি ও নানা শারীরিক সমস্যা দেখা দেয়। হিট স্ট্রোক, মাথা ঘোরা কিংবা হজমের গোলমাল গ্রীষ্মে খুবই সাধারণ সমস্যা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪