| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষায় অংশ নেয়নি।

বিস্তারিত...

জ্বালানি সংকটে ১৮ টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ

দেশে বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে ১৫ হাজার মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। প্রায় ১ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুতের অভাব এখন লোডশেডিং দিয়ে পোষাতে হচ্ছে। গত বছর পর্যন্ত এ মৌসুমে কোন লোডশেডিং ছিলো না। তবে চলতি বছর ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমদানিকৃত জ্বালানি পণ্যের সাপ্লাই চেনে ব্যাঘাত ঘটে। ফার্নেস তেল, কয়লার মূল্য বেড়ে যাওয়া এবং এলএনজি আমদানি ব্যাহত হওয়ায় জ্বালানি সংকটে ভুগছে দেশের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র।

বিস্তারিত...

মুজিবনগরসহ ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণের দাবি

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেহেরপুরের মুজিবনগর-সহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

বিস্তারিত...

এখন পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা রয়েছে ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকার আওতায় আনা।

বিস্তারিত...

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা

কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে টেকনাফের শীলখালী এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় জানা গেছে। তবে বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিস্তারিত...

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বিকেল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ইসি জানিয়েছে, জমা দেওয়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ে

বিস্তারিত...

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় বসছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন। বোর্ডভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে।

বিস্তারিত...

বাংলাদেশের ব্লগার-কার্টুনিস্ট সানিউর গ্রেপ্তার ভারতে

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তীর্থস্থান ঋষিকেশে সানিউর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সক্রিয় থাকা এই ব্লগার দীর্ঘদিন ধরে সাধুর পরিচয় নিয়ে অবৈধভাবে বসবাস করছিলেন দেশটিতে।

বিস্তারিত...

বগুড়ার আলু ঘাটি আর দই খেয়েছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে বিখ্যাত আলু ঘাটি আর দই খেয়েছেন। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে পৈত্রিক ভিটায় কর্মসূচি শেষে নিজ বাড়িতে বসে হালকা নাস্তা করেন। পরে তিনি বগুড়া সার্কিট হাউজে দুপুরের খাবার খান।

বিস্তারিত...

পুরনো পোশাকেই ফিরছে পুলিশ

অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্ধারণ করা পুলিশের পোশাক বাতিল করে পুরনো পোশাকেই ফিরছে পুলিশ। সকল মেট্রোপলিটনে লোহার রঙের পরিবর্তে হালকা জলপাই এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি, র‌্যাব ব্যতীত অন্যান্য সকল ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শার্ট নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে উভয় ক্ষেত্রে খাকি টুইল প্যান্ট নির্ধারণ করেছে পুলিশ সদর দপ্তর।

বিস্তারিত...

ক্যানসার ইনস্টিটিউটের উপপরিচালকে ছুরিকাঘাত

জধানীর মহাখালী এলাকায় ছুরিকাঘাতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আহমদ হোসেন (৫০) আহত হয়েছেন।

বিস্তারিত...

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল : আইজিপি

পুলিশের ৯৯ শতাংশ সদস্য সৎ ও দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, অল্প কিছু অনিয়ম যেন পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করা প্রয়োজন।

বিস্তারিত...

জ্বালানি ইস্যুতে সংসদে উত্তাপ, মুলতবি প্রস্তাব ঘিরে বিতর্ক

জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলীয় নেতার আনা মূলতবি প্রস্তাব গ্রহণ না হওয়ায় জাতীয় সংসদে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে দেশের অন্যতম বড় সংকট হিসেবে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান, আর সরকার পক্ষ বলছে, সংসদ মূলতবি না করে বিধি ৬৮-এ সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে।

বিস্তারিত...

রাজধানীতে উধাও ২০ শতাংশ বাস, ভোগান্তিতে যাত্রীরা

দেশব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রভাবে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, বর্তমানে ঢাকার সড়কে প্রায় ২০ শতাংশ বাস কম চলাচল করছে। এতে নগরবাসীর যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না।

বিস্তারিত...

জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকারের পক্ষ থেকে কিঞ্চিৎ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪