প্রথম বাংলাদেশি ফটোগ্রাফার হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ সম্মাননা জিতেছেন জোবায়ের আহমেদ অর্ণব। বিশ্বখ্যাত সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের ১৯তম আসরে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চলমান চিরুনি অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর পুরো এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুট’-এর অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব ক্রয়সংক্রান্ত বিল পরিশোধ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
খুব দ্রুত দশম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবার মোট ২৬টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৩টি হাটে পশু কেনাবেচা হবে।
ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে, বাস মালিক সমিতির সাথে যোগসাজশে বিআরটিএ গোপনে অতিরিক্ত ভাড়া বাড়ানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি।
দেশের বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল ও সমন্বিত করতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বিডা, বেপজা ও বেজাসহ গুরুত্বপূর্ণ ছয়টি সরকারি সংস্থাকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব সংস্থাকে একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ নামে একটি নতুন বৃহৎ দপ্তর গঠন করা হবে।
বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে জনস্বার্থে তাদের এই নতুন পদায়ন করা হয়।
রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকা ফিরোজা খানম জোছনার (৬৮) রক্তাক্ত লাশ উদ্ধারের পর হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা হাতুড়ি, ওড়না আগেই আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। তবে নিহতের হাতে মুষ্টিবদ্ধ অবস্থায় চুল পাওয়ার ঘটনায় হত্যাকাণ্ডটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে দেখা দিয়েছে অস্থিরতা। বিশ্ববাজারে দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। এ পরিস্থিতে গত শনিবার রাতে দেশের বাজারে সব ধরণের জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। জ্বালানির দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় করতে সরকারকে অনুরোধ করেছেন বাস-ট্রাক মালিক সমিতির নেতারা।
দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আজ রবিবার থেকেই তা কার্যকর হতে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির আবেদন করেছে সংশ্লিষ্টরা। বাস মালিক সমিতির দেওয়া একটি খসড়া প্রস্তাবের ভিত্তিতে আজ সন্ধ্যায় বসতে যাচ্ছে ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছে আদালত। রোববার (১৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন পোস্ট অফিস (দ্বিতীয় শিফট) চালু হচ্ছে। গত ১২ এপ্রিল ডাকঘর অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে সরকারের পক্ষে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়ত বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?’
‘দেশে জ্বালানির সংকট যদি না থাকে, তবে রাস্তায় লম্বা লাইন কেন,’ জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘জ্বালানির কোনো সংকটই যদি না থাকে, তবে এতো লম্বা লাইন বা কেন? কেন দাম বাড়াইতে হয়? কেন অফিস কর্মসূচির সময় পরিবর্তন করতে হয়? এই প্রশ্নগুলা তো ওঠে।’