| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্য থেকে কার্যকর হবে। পাশাপাশি বেড়েছে অটোগ্যাসের দামও।

বিস্তারিত...

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

দেশে মজুত থাকা গ্যাস দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত

বিস্তারিত...

সাংবাদিকদের ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী

অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেইজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিস্তারিত...

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী

ভোক্তাপর্যায়ে এলপিজির সরকার নির্ধারিত দাম নিশ্চিত করতে এবং বাজারে কোনও ধরনের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সে জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ৷

বিস্তারিত...

অ্যামোনিয়ার মজুদ শেষ, বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ও রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি গ্রাহকদের ভোগান্তি। গত কয়েকদিনের মতো আজও রোববার (১৯ এপ্রিল) ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের সেই চিরচেনা ভিড় দেখা যাচ্ছে।

বিস্তারিত...

লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। তিনি কেল্লায় মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেছেন।

বিস্তারিত...

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর রোববার (১৯ এপ্রিল) নতুন দামে বিক্রি হচ্ছে এই দুই মূল্যবান ধাতু।

বিস্তারিত...

আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের অংশ হিসেবে আজ সিলেট নগরীর বেশ কিছু এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উপকেন্দ্রের সোর্স লাইন নির্মাণকাজের কারণে এ সাময়িক ভোগান্তির মুখে পড়তে যাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

বিস্তারিত...

আগামীকাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভা এবার রূপ নিতে যাচ্ছে সিটি করপোরেশনে। আগামী সোমবার (২০ এপ্রিল) তারেক রহমান বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন।

বিস্তারিত...

জয় ও পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জবানবন্দি আজ।

বিস্তারিত...

পোশাক রপ্তানিতে আবারও বাংলাদেশকে পেছনে ফেলে ভিয়েতনাম দ্বিতীয়

দশকের পর দশক ধরে বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন। সেই তালিকায় দীর্ঘদিন দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ ২০২৫ সালে আবারও পিছিয়ে পড়েছে। প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম এবার দ্বিতীয় স্থান দখল করেছে, যা দেশের রপ্তানি খাতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিস্তারিত...

রাজধানীতে ডিএমপির অভিযানে ৬৭ জন গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।

বিস্তারিত...

গভীর রাতেও গুলশান কার্যালয়ে কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হয়েছে। সাক্ষাৎকার শেষে গভীর রাতেও রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

চিফ হুইপকে ব্ল্যাকমেইল চেষ্টার মামলায় আসামি নাসিম কারাগারে

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে গ্রেফতার এ এম হাসান নাসিমকে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪