| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে, আস্থা বাড়ছে জনগণের মধ্যে: ফারুক

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার গঠনের পর মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নের চেষ্টা জনগণের মধ্যে আস্থা তৈরি করেছে। তার মতে, এই আস্থা ভবিষ্যতে আরও বাড়বে এবং দেশে আর কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ড ঘটবে না।

বিস্তারিত...

আইএমএফ ঋণ স্থগিত নয়, দাবি সরকারের

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (International Monetary Fund) ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করা হয়েছে,এমন সংবাদকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে নাকচ করেছে সরকার।

বিস্তারিত...

‘বাংলার জয়যাত্রা’কে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: নৌপরিবহন মন্ত্রী

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ দ্রুত ফেরাতে কূটনৈতিক চ্যানেলে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বিস্তারিত...

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এক মুহূর্তের হাস্যরসের জন্ম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের বক্তব্য চলাকালে অতিরিক্ত প্রশংসা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ করে বলেন, মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন।

বিস্তারিত...

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিস্তারিত...

হামের টিকা নিয়ে অবহেলা ‘ক্ষমাহীন অপরাধ’ ছিল: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত দুটি সরকারের সময়ে যথাসময়ে হামের টিকা প্রদান না করা একটি “ক্ষমাহীন অপরাধ” ছিল। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে দেশে হামের ভয়াবহ পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিস্তারিত...

আইএমএফ কিস্তি নিয়ে ‘হ্যাঁ বা না’র সুযোগ নেই, আলোচনা চলমান: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের কিস্তি ছাড় প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই বিষয়ে এক কথায় ‘হ্যাঁ বা না’ বলার কোনো সুযোগ নেই। বিষয়টি একটি চলমান আলোচনার প্রক্রিয়া, যা ধাপে ধাপে এগোচ্ছে।

বিস্তারিত...

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

লতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিস্তারিত...

প্রথম দিনে সৌদি আরবে গেলেন ২ হাজার ৮১২ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হওয়ার পর প্রথম দিনেই সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন ২ হাজার ৮১২ জন বাংলাদেশি হজযাত্রী। সাতটি পৃথক ফ্লাইটে তারা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।

বিস্তারিত...

রিহ্যাব নির্বাচনে ভোটগ্রহণ শুরু

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হয়েছে। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন ঘিরে দেশের আবাসন খাতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ।

বিস্তারিত...

আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ‘ফুয়েল পাস’ (Fuel Pass BD) মোবাইল অ্যাপের কার্যক্রম সম্প্রসারণ করেছে সরকার। রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে চালুর পর এবার আরও ৬ জেলায় এই অ্যাপের পাইলটিং কার্যক্রম বিস্তৃত করা হয়েছে।

বিস্তারিত...

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের চার জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগদানের গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি নেই। তবে দলটির পক্ষ থেকে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

ইইউ-যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

জিনস বা ডেনিম পোশাক রপ্তানির চার দশকের যাত্রা পেরিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। কয়েক বছর আগে অর্জিত এই সাফল্য ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। প্রতি বছরই ডেনিম রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রেখে বিশ্ববাজারে নিজের অবস্থান সুদৃঢ় করছে দেশটি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪