প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেবার লক্ষ্যেই দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘আজকে হয়তো আমার বাসায় বাজার হবে না। বাজার করব কী দিয়ে, সারা দিন তো তেলের জন্য বসে আছি। বাজারের কথা চিন্তা করলে বাবা-মায়ের ঔষধের টাকা হবে না। আর ঔষধের টাকার চিন্তা যদি করতে যাই, তাহলে বাজার হবে না।’ কথাগুলো বলছিলেন মোটরসাইকেল চালক তরিকুল ইসলাম।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন মূল্যহার আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছেছে। এ নিয়ে চলতি বছরে ষষ্ঠ দফায় মোট ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হলো ভারত থেকে।
রাজধানী ঢাকার একটি পরীক্ষাকেন্দ্রে আনুষ্ঠানিকতা ছাড়িয়ে নীরব পর্যবেক্ষণে ধরা দিল ভিন্ন এক দৃশ্য- জানালার সরু ফাঁক দিয়ে ভেতরের পরীক্ষা কার্যক্রম দেখছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রথাগত আনুষ্ঠানিকতার বাইরে এমন নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণের মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে দৃষ্টি কাড়ে।
রাজনৈতিক মতাদর্শের কারণে মানুষ যেন হেনস্তার শিকার না হয় সেই ব্যবস্থা দেখতে চাওয়ার কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভোলা সার্কিট হাউসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এর মধ্যে সুনমাগঞ্জে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গিয়েছে। সেখানে চার উপজেলায় পাঁচজন মারা গেছেন। এদের মধ্যে অধিকাংশই শনিবার দুপুরে হাওরে ধান কাটার সময় প্রাণ হারিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইন রাজ্যেই নিহিত এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আরও সক্রিয় ও ফলপ্রসূ ভূমিকা নিতে হবে।
‘ট্যাপেন্টাডল’ দাম কম হওয়ায় ইয়াবার বিকল্প হিসেবে গ্রহণ করছে মাদকসেবীরা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ হিসেবে পরিচিত মাজেদুল হক ওরফে হেলাল আদালতে
জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক অঙ্গনে তার এই বলিষ্ঠ নেতৃত্ব ইতোমধ্যেই স্বীকৃতি পেয়েছে এবং তিনি বিশ্বখ্যাত ‘টাইম’ সাময়িকীর প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার ও প্রলোভন দেখানোর অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন
আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পতিত সরকারের সময় জ্বালানি নীতি বিভ্রান্তিকর ও বিতর্কিত ছিল বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।