এক-এগারোর সময়ে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এবং সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। শুনানিতে আফজাল নাছেরের বিরুদ্ধে বিএনপি নেতাদের নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে জাতীয় সংসদে বিল আকারে আইন
সবকিছুকে মব বলা ঠিক হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কিছু সংঘটিত, পরিকল্পিত অপরাধ তার বিরুদ্ধে মামলা হয় এবং বিচারের জন্য সোপর্দ করা হয় বলেও তিনি জানান। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাংলাদেশ থেকে ছয়টি ধাপে মোট আট লাখ ২৯ হাজার ৩৬ জন রোহিঙ্গার তথ্য মিয়ানমারের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ থেকে পাঠানো ব্যক্তিদের মধ্যে নেপিডো কর্তৃপক্ষ ২ লাখ ৫৩ হাজার ৯৬৪ ব্যক্তিকে ‘পূর্বে মিয়ানমারে বসবাসকারী ব্যক্তি’ হিসেবে চিহ্নিত করেছে বলেও তিনি জানান।
রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার
দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখনও প্রায় ৪ লাখ শিশু নির্ধারিত সব টিকা পায়নি। এর মধ্যে প্রায় ৭০ হাজার শিশু (১ দশমিক ৫ শতাংশ) একেবারেই কোনো টিকা পায়নি। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনিসেফ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরাঞ্চলে টিকাবঞ্চিত শিশুর হার তুলনামূলক বেশি। শহরে মাত্র ৭৯ শতাংশ শিশু পূর্ণ ডোজ টিকা পেয়েছে,
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে ইভ্যালির মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খেলোয়াড়দের কোনও রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশে বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে সমাসীন রাখুন। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি।
চলতি বছরের ঈদের আগে এবং পরে সড়ক, নৌ ও রেলপথে ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন তুলে ধরেন।
বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ে দেশের জ্বালানি খাতে তৈরি হয়েছে বাড়তি চাপ। এই পরিস্থিতি মোকাবিলায় কৃচ্ছ্রসাধনমূলক একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সরকার, যার মধ্যে রয়েছে আংশিক অনলাইন ক্লাস চালু ও সরকারি কর্মকর্তাদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা।
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আনন্দ আড্ডায় মেতে ওঠেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিজ জেলা পাবনায় চার দিনের সরকারি সফরে দ্বিতীয় দিন গতকাল রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হলেন। এদিন সন্ধ্যা সাতটার কিছু সময় পর পাবনা প্রেসক্লাবে উপস্থিত হন রাষ্ট্রপতি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ক্লাবের জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
রাজধানীর যাত্রাবাড়ীতে হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ লুণ্ঠনের ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এক-এগারো সরকারের আরেক কুশীলব ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্তকৃত) আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
দেশে হঠাৎ করেই শিশুদের মধ্যে অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হাম-এর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। টিকাদানের ঘাটতি, অপুষ্টি এবং বিগত বছরগুলোর স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার প্রভাব মিলিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা হচ্ছে। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁও নিজ কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের এবারের প্রতিপাদ্য-ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।