রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ও আরও একাধিক ব্যক্তি গুরুতর আহতের ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকটের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। আকাশসীমা বন্ধ ঘোষণার জেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, ইরান, ইরাক,
দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। বুধবার (১৮ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
দেশের ১০ অঞ্চলের নদীবন্দরে বড় ঝড়ের আশঙ্কায় দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ। বুধবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ মার্চ সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরীর স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী আগামী ২৪ মার্চ পর্যন্ত সপ্তাহে সাতদিন, দিনে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ কার্যক্রম পরিচালনা করবে। তিন শিফটে মোট ২০ কর্মকর্তা ও ২৪ কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।
প্রায় ১৭ বছর পর দেশে ঈদ উযাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার ও দলীয় প্রধান হিসেবে ঈদের দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে তার। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে ঈদের দিনে প্রধানমন্ত্রীর ঈদের শিডিউল। ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন
বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতের ঘটনায় উত্তরের জেলাগুলোর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কয়েক ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। আর কত সময় লাগতে পারে ট্রেন চলাচল স্বাভাবিক হতে?
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জন নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের একটি শিশু। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে।
ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংসদবিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও তিনজন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বৈশ্বিক মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি প্রভৃতি চাপের মধ্যে থেকেও পোশাক শিল্পের উদ্যোক্তারা শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি পর্যবেক্ষণের এক সংক্ষিপ্ত সমীক্ষা তুলে ধরে বুধবার (১৮ মার্চ) দেশের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন সকালে কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, ঈদের দিন সকাল ১০টায় এ শুভেচ্ছা বিনিময় হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর বাগেরহাটের বাড়িতে চুরির খবর যে বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
ঈদকে সামনে রেখে সাভারের সড়কে এবার তুলনামূলক স্বস্তি লক্ষ্য করা গেছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়ক ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ কম এবং দীর্ঘ যানজট নেই।