জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিএপিএম) ৩ লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তিতে অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করায় দেশের বিভিন্ন প্রান্তে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাচ্ছেন—এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগেই সেখানে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয় অনুষ্ঠান।
ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে মাত্র ৪৮ ঘণ্টায় ৮২,৬০১টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল হিসেবে আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ, সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদে তার দায়িত্ব পালনের জন্য দায়িত্ব বণ্টন করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ যে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ—তা আবারও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা অনেক কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। কূটনীতি ও পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি- তারা যেন নিরাপদে থাকতে পারেন। সুস্থভাবে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয় মাঠে আয়োজন করা এই অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্থানীয় বাসিন্দাদের হাতে উপহারের প্যাকেট তুলে দেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক খাতের লেনদেন সচল রাখতে আগামী ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) সীমিত
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চন্দ্রা বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যার পর হঠাৎ যাত্রী
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট’ চুক্তিতে যোগ দিচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার (১৭ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. মোশাররফ হোসেনের মরদেহ আগামী শুক্রবার (২০ মার্চ) দেশে আনা হবে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পবিত্র ওমরায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের পরপরই সপরিবারে তার এই সফরের পরিকল্পনা