প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে এবং তা নিয়ে বিরূপ মন্তব্য করলেই তাকে পুলিশ আটক করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি যাই পরিবর্তন হোক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে চীন তার কৌশলগত অবস্থান থেকে কখনোই সরে আসবে না। তিনি বলেন, চীন সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং অংশীদার হিসেবে পাশে থাকবে। শুক্রবার (২৬ জুন) (স্থানীয় সময়) সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা সই হয়েছে। সফরের শেষ দিনে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শুক্রবার (২৬ জুন)বেইজিংয়ের দিওয়াউতাই স্টেট গেস্টহাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এসব তথ্য জানান। তিনি বলেন, স্বাক্ষরিত ১৭টি সমঝোতার মধ্যে ১৩টি দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, তিনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এবং একটি বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পাদিত হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকারের লক্ষ্য কাউকে জরিমানা বা শাস্তি দেওয়া নয়; বরং মানুষের জীবন রক্ষা করে একটি ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা।
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর নিত্যপণ্যের বাজারে এখনো স্বস্তির দেখা মিলছে না। সপ্তাহের ব্যবধানে দামে বড় কোনো পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও সবজির উচ্চমূল্য ক্রেতাদের ভোগান্তি আরও বাড়িয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য বাজারের ব্যয় সামাল দেওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বাজারগুলোতে একই চিত্র দেখা গেছে।
সামান্য ব্যবধানে টানা দুই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হওয়া মৃদু ভূমিকম্প নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস না হলেও বাংলাদেশ যে উচ্চ ভূমিকম্পঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছে, তা আবারও মনে করিয়ে দিয়েছে। তাদের আশঙ্কা, রাজধানী ঢাকায় ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
মুক্তিযুদ্ধে শহীদ সন্তান রুমীকে হারিয়ে ব্যক্তিগত শোককে জাতীয় সংগ্রামে রূপ দিয়েছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আপসহীন আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের বিবেকের প্রতীক। আজ (২৬ জুন) এই মহান ব্যক্তিত্বের ৩২তম মৃত্যুবার্ষিকী।
দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার সকালে তারা বৈঠক করেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন-ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরো গভীর হবে।তিনি বলেন, কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প থেকে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সব ক্ষেত্রেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা মনে করেন।
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মিছিলে ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, লাঠিসোঁটা ও আত্মরক্তাক্তকরণের মতো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হবে। এ উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।
পবিত্র আশুরা উপলক্ষে বিশ্বের কোটি কোটি মুসলিম শোক, শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছেন ইমাম হুসাইন (আ.)-কে। ইসলামের ইতিহাসে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর আত্মত্যাগ আজও মানবতার জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে রয়েছে।