| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লাইলাতুল কদর: হাজার মাসের চেয়ে উত্তম মহিমান্বিত ভাগ্যরজনী

লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম রজনী। লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির জন্য শ্রেষ্ঠ নিয়ামত। রমজানের শেষ দশকের কোনো এক বিজোড় রাতকে শবে কদর বা লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ তা‘আলা এই রাতকে মুসলমান উম্মাহর জন্য বিশেষ নিয়ামত হিসেবে রাখেছেন। কোরআন ও হাদিসে এই রাতের মহিমা বর্ণিত হয়েছে, যেখানে বান্দারা আল্লাহর কাছে দোয়া ও ইবাদত করলে তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ হয় এবং তারা অসীম সওয়াব লাভ করে। শবে কদরের রাতকে "হাজার মাসের চেয়ে উত্তম" বলা হয়েছে, অর্থাৎ এ রাতে যা ইবাদত করা হয়, তার প্রতিদান অন্যান্য রাতের তুলনায় অনেকগুণ বেশি।

বিস্তারিত...

আজ ১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে সম্ভ্রান্ত শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত এই মহান নেতা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে বিশ্বের সামনে স্বীকৃতি পান।

বিস্তারিত...

খাদিজা হত্যার সুষ্ঠু তদন্তের দাবি টিআইবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবিও করেছে তারা।

বিস্তারিত...

তেল সংকট: টিকিট আছে, বাস নেই! ঈদযাত্রায় নতুন বিড়ম্বনায় যাত্রীরা

ঈদযাত্রাকে সামনে রেখে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাস মালিকরা নানা প্রস্তুতি নিলেও জ্বালানি তেলের সংকট সেই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তেল না পাওয়ায় অনেক বাস নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারছে না। ফলে একদিকে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে বাস কাউন্টারকর্মীরাও পড়ছেন চরম বিড়ম্বনায়। সোমবার (১৬ মার্চ) রাজধানীর কল্যাণপুর ও সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ইফতারের

বিস্তারিত...

নানা-নানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে নানা-নানী ও বড় খালার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর জেলা শহরের শেখ ফরিদ কবরস্থানে যান তিনি। সেখানে তার নানা ইস্কান্দার মজুমদার, নানী তৈয়বা মজুমদার এবং বড় খালা খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করেন। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিটে’ স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট-২০২৬’ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইন্টারপোল যৌথভাবে ১৬ ও ১৭ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সামিটের আয়োজন করেছে। সামিটে অংশ নিতে রোববার (১৫ মার্চ) বিকেলে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

মঙ্গলবার থেকে ব্যাংক বন্ধ সাত দিন, টাকা তুলবেন যেভাবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলে আগামীকাল মঙ্গলবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাতদিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিস্তারিত...

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানী

ঢাকা-১৭ আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

নাড়ির টানে বাড়ি ফেরার যুদ্ধ শুরু

পবিত্র ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। গতকাল শনিবার (১৫ মার্চ) সকাল ৬টা থেকে রাজধানী ঢাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল আর সায়েদাবাদ বাস স্টপেজে ভিড় বাড়ছে ঘরমুখো মানুষেন।

বিস্তারিত...

উত্তরায় শপিংমলে হামলা-লুটপাট: অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর উত্তরা এলাকায় রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স–এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায়

বিস্তারিত...

৬ অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড় হতে পারে

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত। সোমবার (১৬ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিস্তারিত...

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের প্রচার শেষ ৭ এপ্রিল

আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন। আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টায় এই প্রচার শেষ হবে। সোমবার (১৬ মার্চ) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল

বিস্তারিত...

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন, জনগণের আয় হবে দ্বিগুণ: প্রধানমন্ত্রী

আগামী ৫ বছরে সমগ্র বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং আগামী কয়েক বছরের মধ্যে সাধারণ মানুষের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি।

বিস্তারিত...

র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা চলছে: প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান তি‌নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪