| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই সনদের আলোকে পথ হেঁটে যাব: আইনমন্ত্রী

কুষ্টিয়ায় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় খাল খনন কর্মসূচিতে অংশ নেন। এসময় দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিস্তারিত...

স্কুলে ভর্তি লটারির অবসান, ফিরছে ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিনের লটারি পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির জন্য লটারি পদ্ধতি আর থাকবে না।

বিস্তারিত...

খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর সরকার, ছাড় নয়: অর্থমন্ত্রী

খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যতই প্রভাবশালী হোক না কেন, খাল দখলকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং এসব কাজে দুর্নীতির কোনো সুযোগ নেই।

বিস্তারিত...

নারীদের গৃহস্থালি কাজের মূল্য ধরলে জিডিপি তিনগুণ হতো: সিইসি

দেশের অর্থনীতি ও মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাবের ক্ষেত্রে নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হয় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নারীদের ঘরের কাজের অবদান যদি আর্থিক মূল্য ধরে হিসাব করা হতো, তাহলে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় প্রায় তিনগুণ বেশি হতো।

বিস্তারিত...

ভারতীয় ভিসা ইস্যুতে নতুন বার্তা দিলেন হাইকমিশনার

বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বিস্তারিত...

২০১৪–২০২৪ সালের পুলিশ নিয়োগ খতিয়ে দেখতে আইজিপির নির্দেশ

গত এক দশকে নিয়োগ পাওয়া প্রায় এক লাখ পুলিশ কনস্টেবলকে তদন্তের আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে

বিস্তারিত...

মধ্যপ্রাচ্য সংকট : শাহজালাল থেকে বাতিল ৫২৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এও। বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় গত ১৭ দিনে এখান থেকে মোট ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

ঈদে পোশাক কারখানা ছুটি হবে ধাপে ধাপে

সরকারি চাকরিজীবীরা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের সাত দিনের ছুটি। সরকারি ছুটি সাতদিন হলেও পোশাক কারখানায় এ ছুটি ৭ থেকে ১০ দিনের মতো ধাপে ধাপে দেওয়া হবে।

বিস্তারিত...

আমাদের দলের কাজ হচ্ছে মানুষের উপকার করা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি দল করি, যার কাজ হলো মানুষের উপকার করা। সেই কাজগুলো করা, যেগুলো করলে মানুষের উপকার হবে। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, সাহাপাড়ায় খাল খনন শেষ হলে ৩১ হাজার কৃষক পানি পাবে এবং ১২শ হেক্টর জমি সেচ সুবিধা লাভ করবে। প্রায় সাড়ে ৩ লাখ মানুষ সরাসরি এই খাল থেকে উপকৃত হবেন।

বিস্তারিত...

র‍্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।

বিস্তারিত...

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক ঈদুল ফিতরের ছুটির মধ্যেও (ঈদের দিন ব্যতীত) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এই নির্দেশনা জারি করে। পরে তা কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে প্রেরণ করা হয়।

বিস্তারিত...

বিমানবন্দর স্টেশনে ৯ ট্রেনের যাত্রাবিরতি বাতিল

সোমবার(১৬ জুলাই) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গগামী ৯টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

র‌্যাব-এসবি-সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)- এই তিন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

তিন জেলায় নতুন পুলিশ সুপার

খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদ সই করেছেন।

বিস্তারিত...

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের আগের ও পরবর্তী তিন দিন, অর্থাৎ ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরীর চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪