মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যার প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। তিনি আল্লাহর দরবারে এ জন্য লাখো শুকরিয়া জানিয়েছেন। তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা অর্থনৈতিকভাবে হয়তোবা কিছুটা পিছিয়ে রয়েছে, তাদের জন্য একটি সম্মানি বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান তৈরির মাধ্যমে বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে, একটু ভালোভাবে থাকব জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সে রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম।
যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। সেই সঙ্গে লক্কড় ঝক্কর কোনো বাস সড়কে নামবে না বলেও জানান তিনি।
বাংলাদেশের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে সমর্থন আদায়ের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান শনিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।
আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগে দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর মস্তিষ্কে দুই দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সম্মানি প্রদান করা হবে।
দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের থেকে ২ হাজার ৬৮৫ টাকা কম।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। শুক্রবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে বৃষ্টি হওয়ায় রাজধানী ঢাকার বায়ুমান কিছু ভালো আজ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের কর্মস্থলে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন শনিবার (১৪ মার্চ)। আজ সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে আগামী ২৪ মার্চের ট্রেনের আসনের টিকিট।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ) রাজধানীতে আবারও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট, মাগুরা, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় থেমে থেমে ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে আম ও লিচুর মুকুল ঝরে পড়ার পাশাপাশি গম, ভুট্টা, ডালসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রাজধানীর কুড়িলে নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস জানায়, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
রাজধানীর কুড়িলে নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর পাওয়া যায়।