| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

রাজধানীর নদ্দা এলাকায় ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। বিস্তারিত আসছে...

বিস্তারিত...

মৌসুমের প্রথম শিলা বৃষ্টির সঙ্গে রাজধানীতে ফিরল স্বস্তি

চৈত্র মাসের শুরুতেই রাজধানী ঢাকায় তাপমাত্রা বাড়তে থাকায় গরমে কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন নগরবাসী। তবে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি নামায় সেই গরম থেকে সাময়িক স্বস্তি পান তারা। শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা গেলেও বিকেলের দিকে মেঘের ঘনত্ব বাড়তে থাকে। সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় দমকা বাতাসও বইতে থাকে

বিস্তারিত...

হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রশ্নে যা বলল ভারত

হিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সন্দেহভাজন দুই ব্যক্তিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত।

বিস্তারিত...

মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ঢুকে গেছে। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়েও অভিযোগ রয়েছে। এসব চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

বিস্তারিত...

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

শাহজালালের তৃতীয় টার্মিনাল শীঘ্রই চালু হবে: বিমানমন্ত্রী

যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত উদ্বোধনের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

বিস্তারিত...

রাজধানীতে মুরগির বাজারে অস্থিরতা, কমেছে সবজির দাম

পবিত্র ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকি। রাজধানীর বাজারগুলোতে মুরগির দামে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্রকার মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে স্বস্তির খবর, বেশিরভাগ শীতকালীন সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।

বিস্তারিত...

মির্জা আব্বাসের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে সিঙ্গাপুরে নেওয়ারও প্রস্তুতি রাখা হয়েছে।

বিস্তারিত...

মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

গণপরিবহনে তেল সরবরাহ নিশ্চিত, ভাড়া বাড়বে না: রবিউল আলম

ঈদযাত্রা উপলক্ষে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে। শুক্রবার (১৩ মার্চ) কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে সড়ক, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ সুখবর দেন।

বিস্তারিত...

সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার

নবনির্বাচিত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি হলেও স্লোগান দেওয়া ঠিক নয়, এটি সংসদের রেওয়াজের বাইরে।

বিস্তারিত...

স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিস্তারিত...

শনিবার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে আজও ঢাকার ২৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি ও আকাশপথ বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়ার ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

আট জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, শুক্রবার দুপুরের আগেই দেশের অন্তত আটটি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪