ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) প্রশাসনিক রদবদল করে সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার
মালদ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুইজনের মরদেহ আগামীকাল রোববার (১৫ মার্চ) দেশে
রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশের ডিম ও ব্রয়লার মুরগির বাজারে যে অস্থিরতা চলছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন-বিপিএ। সিন্ডিকেটের অভিযোগ তুলে সরকারের কাছে ৬ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ছুটিতে এসে দেশে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে নির্দেশনা দিয়েছে প্রবাসী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। বাহিনীটি জানিয়েছে, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের পুরোহিত, সেবায়েত এবং বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের মাসিক সম্মানী প্রদানের কর্মসূচি উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেই একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
মেঘনা নদীর ভাঙনে উপকূলীয় এলাকার অনেক মানুষ বাড়িঘর ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এই সমস্যা সমাধানে মজুচৌধুরীরহাট থেকে কমলনগর-রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় তীররক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের জন্য তেল সরবরাহে চালু করা রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
রাজনৈতিক মতবিরোধের নামে কারো আচরণ যখন মাত্রা ছাড়ায়, তখন বুঝতে হবে তাদের অন্য উদ্দেশ্য আছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সংবিধান সংস্কার পরিষদ গঠন ও এর কার্যক্রম নিয়ে জাতীয় সংসদের ফ্লোরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবন-এ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ আবেদনের ফলে আপাতত তার
কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালানোর চেষ্টা করছিল ৩৭ রোহিঙ্গা। শুক্রবার (১৩ মার্চ) রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।