| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে দেওয়া বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি থেকে ফিরে গেল বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি অতিক্রম করতে না পেরে আবার পারস্য উপসাগরে ফিরে গেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

বিস্তারিত...

প্রশ্নোত্তর পর্বে বক্তব্য, জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত সুযোগের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা

বিস্তারিত...

রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার দাবি বিরোধী দলের: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ বর্জন করে সংসদ কক্ষ ত্যাগ করলেও সেই ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল

বিস্তারিত...

সংসদে নতুন বিশ্ববিদ্যালয় ও টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সরকারের নতুন বিশ্ববিদ্যালয় ও টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন পরিকল্পনা নিয়ে তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখে বাংলাদেশে কৃষকদের জন্য নতুন কৃষক কার্ড বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বেলা ১১ টায় এই বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংসদ সচিবালয়-এ, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিস্তারিত...

হরমুজ প্রণালিতে ৩১ নাবিকসহ আটকা বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালিতে আটকা পড়েছে। জাহাজে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। জাহাজটি গত ১২ মার্চ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছেছিল। সেই সময় প্রণালি এলাকায় মিসাইল হামলার খবর পান নাবিকেরা। নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও জাহাজকে প্রণালি পার না হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজটি পারস্য উপসাগরে আগের অবস্থানে ফিরে আসে।

বিস্তারিত...

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি রোধে মাঠে মোবাইল কোর্ট চালাবে পুলিশ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে মাঠে মোবাইল কোর্ট চালানো হবে বলে জানিয়েছেন সংস্থাটি।

বিস্তারিত...

সংবিধান অনুযায়ীই সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ গঠনে আগে সংশোধনী প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ীই রাষ্ট্রপতি জাতীয় সংসদ আহ্বান করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর উল্লেখ নেই। ফলে এ ধরনের পরিষদ গঠন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।

বিস্তারিত...

দুপুরের মধ্যে ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নৌবন্দরে সতর্ক সংকেত

দেশের চার জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

১২ দিনে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ১৬ জ্বালানিবাহী জাহাজ, পথে আরও ৩টি

মার্চ মাসের প্রথম ১২ দিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বিভিন্ন পরিশোধিত জ্বালানিপণ্য নিয়ে মোট ১৬টি জাহাজ চট্টগ্রাম বন্দর-এ পৌঁছেছে।

বিস্তারিত...

জ্বালানি তেল রেশনিং তুলে নিল সরকার, আজ থেকেই স্বাভাবিক সরবরাহ

জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ রোববার (১৫ মার্চ) থেকে দেশের সব বিতরণ পয়েন্টে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ অব্যাহত থাকবে।

বিস্তারিত...

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন: দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু

জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

বিস্তারিত...

হাদি হত্যাকারী ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধভাবে ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

বিস্তারিত...

খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ

চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে খুলনাসহ ১৫ জেলায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বেচ্ছায় বন্ধ রেখেছেন জ্বালানি ব্যবসায়ীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরে খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে জ্বালানি খাত সংশ্লিষ্ট চারটি সংগঠনের নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪