রাজধানীর দীর্ঘস্থায়ী যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার পথে হাঁটছে সরকার। প্রথম ধাপে ৭৬টি গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা ইন্টারপোলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ইন্টারপোলের প্রকাশিত ওয়ান্টেড তালিকায় ৬০ জন বাংলাদেশির নাম রয়েছে। একই সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও পলাতক মোট ৬ হাজার ৪৪৪ জনের নাম রয়েছে সংস্থাটির ওয়ান্টেড ডাটাবেজে।
দেশে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত ও কার্যকর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সরকার গণমাধ্যম খাতের সংস্কার ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি বলেছেন, চলতি অর্থবছরে কৃষি খাতের বাজেট গত বছরের তুলনায় ১০ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কৃষি প্রণোদনা খাতে বরাদ্দ বেড়েছে ৫৯ শতাংশ, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রব্বানীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রব্বানীর বাসভবনে যান।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৫০৮ টাকা বাড়ানো হয়েছে, ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।
দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।
পারিবারিক আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধির (সিপিসি) ১১৫ ধারা অনুযায়ী হাইকোর্টে ‘সিভিল রিভিশন’ মামলা আইনিভাবে গ্রহণযোগ্য বা রক্ষণীয় কি না, সে বিষয়ে শুনানি শেষ হয়েছে। আগামী ২৪ জুন এ বিষয়ে রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
সীমান্ত সুরক্ষা জোরদার এবং সীমান্ত অপরাধ দমনে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন (ইলেকট্রিক ট্র্যাকশন) চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
ব্যাংক খাতের ডিসট্রেসড ঋণের পরিমাণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনও সংজ্ঞা ছাড়াই শ্রেণিকৃত ঋণের সঙ্গে পুনঃতফসিলকৃত ও অবলোপনকৃত ঋণ যোগ করে ডিস্ট্রেসড ঋণের হিসাব করায় ব্যাংকিং খাত সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে তাঁর বহুল আলোচিত স্লোগান ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’-এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তিনির্ভর এবং কৃষককেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ কথা বলেন। সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রশ্ন করেন, কৃষিনির্ভর বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে
তারল্য সংকট মোকাবিলায় দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে গত তিন দিনে মোট ৬ হাজার ৫০০ কোটি
ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত বহু বাঙালি মুসলিমকে ন্যূনতম আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে
প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ উৎপাদন খাতে বরাদ্দের মাত্র ২ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির জন্য রাখা হয়েছে। বাকি ৯৮ শতাংশই জীবাশ্ম জ্বালানির দখলে। এমন বাস্তবতায় সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তরের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।