আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়বেন বিপুলসংখ্যক মানুষ। এ সময়ে সাধারণত প্রায় ১.৫ কোটির অধিক মানুষ রাজধানী ত্যাগ করেন এবং প্রায় ৪০ লক্ষাধিক মানুষ ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো এসব মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ ও জোনে আটজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন করে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনী খামেনির মৃত্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
সংসদের বিরোধীদলের ওয়াকআউট করার অধিকার আছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তবে রাষ্ট্রপতির বক্তব্যের বিরোধিতা করে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।
বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন কিছু গ্রুপ সক্রিয় থাকার প্রমাণ মিলেছে, যেখানে অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশুদের ছবি পোস্ট করে তাদের নিয়ে আপত্তিকর ও বিকৃত আলোচনা করা হচ্ছে। একটি অনুসন্ধানে দেখা গেছে, এসব গ্রুপের অনেকগুলোই গত দুই বছরের মধ্যে তৈরি হয়েছে এবং সদস্যসংখ্যাও দ্রুত বাড়ছে।
সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের মুক্তি এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপ
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী ভাষণে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ফিরতি যাত্রার জন্য শুক্রবার (১৩ মার্চ) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিশু শিক্ষার্থী ফাইজা তাহসিনা সূচিকে (১০) গাড়ি চাপা দিয়ে হত্যার মামলায় মাইক্রোবাস চালক মো. ফারুক মোল্লাকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্য পাঁচজন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী রবিবার (১৫ মার্চ) সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এটি ঘোষণা করেছেন নবনির্বাচিত
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ যেন কোনও ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। অতীতে সংসদে জনস্বার্থের আলোচনা অপেক্ষা ব্যক্তিগত আক্রমণ
তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে। এছাড়া সরকার নানা
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার