শীত মৌসুম এলেই শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকায় বেড়ে যায় বায়ুদূষণ। চলতি শীতেও তার ব্যতিক্রম ঘটেনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।
রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট–সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলামের ‘আজাদী যাত্রা’ কর্মসূচি থেকে চাপাতিসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ–ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. মানিক। তিনি গাজীপুরের গাছা উপজেলার খাইলকৈর দক্ষিণ গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল হাসেমের ছেলে।
একনেক সভার সিদ্ধান্ত উপেক্ষা করে পুনর্বাসনের কোনো নিশ্চিত ব্যবস্থা ছাড়াই উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন আজিমপুর সরকারি কলোনির (জোন-সি) ৪১৮টি সরকারি চাকরিজীবী পরিবার। হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে সন্তানদের পড়াশোনা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একনেকের অনুমোদিত সিদ্ধান্ত বাস্তবায়ন না করে পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়াই ভবন ভাঙা ও নতুন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজিমপুর জোন-সি এলাকার ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে এসব উদ্বেগের কথা তুলে ধরা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট বন্ধে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের (ইসি) নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ (সামারিলি রিজেক্ট) করেছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রতিবেশী দেশ থেকে ভর্তুকিযুক্ত সুতা আমদানির কারণে দেশের স্পিনিং মিলগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। এই অসম প্রতিযোগিতা বন্ধে সরকারকে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল জানান, দাবি আদায় না হলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। সোমবার (২৬ জানুয়ারি) বিটিএমএ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে মিল মালিকরা জানান, পার্শ্ববর্তী দেশগুলো সরকারের প্রণোদনা পাওয়ায় প্রতি কেজি সুতা বাংলাদেশের চেয়ে ৩০-৩৫ সেন্ট কম দামে রপ্তানি করতে পারছে। এর ফলে গত এক বছরে ভারত থেকে সুতা আমদানি ১৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান নন-ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামেলি ডে শেষে বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় চাঁদা দাবি করে।
‘ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের’ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কমিশনের কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে এজাজাকে দুদকের চিঠি পাঠানো হয়েছে।
দেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন ও সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন জানান, চট্রগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি ট্রেড জোন ও মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ড্রাস্ট্রিয়াল জোন করা হবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আইনের শাসন একটি জাতির উন্নয়নের অন্যতম সোপান। দেশে আইনের শাসন না থাকলে মব জাস্টিস সংস্কৃতির উত্থান ঘটে। সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি আয়োজিত আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২০২৫ সালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি সদর দপ্তর। বিজিবি আরও জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অভিযান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। বাধা দেওয়ার চেষ্টা করলে, শারীরিক বা সরঞ্জামাদির ক্ষতি করলে পেতে হবে শাস্তি। এজন্য ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদেরও নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৬ জানুয়ারি) এমন নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রের কপি বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের পাঠিয়েছে সংস্থাটি।
প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ ছয় দিন বন্ধ থাকবে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়। বার্তায় বলা হয়েছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সমস্ত ইতালিয়ান ভিসা অফিসে
প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে এলে ১.২৫ শতাংশ হারে প্রণোদনা দেবে সরকার। বিষয়টি সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।