অমর একুশে বইমেলা ২০২৬-এর আয়োজন ও সময়সীমা প্রকাশকদের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছে। বইমেলা স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে ২২ জানুয়ারি আয়োজিত মতবিনিময় সভায় সৃজনশীল প্রকাশকরা রমজান মাসে বইমেলা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই আগুন লাগে। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত ও সচেতন উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মধ্যরাতে ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে সংবাদ পৌঁছায়। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।
রাজধানীর খিলগাঁওয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা শাহানুর রহমান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তা শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁও এলাকার ৪২৯-সি নম্বর ছয়তলা ভবনের তৃতীয় তলার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে লাশ ঢামেক মর্গে পাঠানো হয়। নিহত শাহানুর রাজবাড়ী জেলার পাংশা থানার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি সোনালী ব্যাংক, মতিঝিল শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সন্তান ও ভাই ওমর বিন হাদিকে খুন করা হতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) রাতে শাহবাগ থানায় জিডি করেন ওসমান হাদির মেঝ ভাই ওমর বিন হাদি। জিডির বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাকে ‘ক্ষ্যাপাতে’ না। তা না হলে ‘হাফপ্যান্ট খুলে’ দেবেন। তার সঙ্গে ‘হাংকিপাংকি’ করতেও মানা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, মুগদা, রূপনগর, মতিঝিল ও হাতিরঝিল থানা পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে গড়ে ওঠা অব্যবস্থাপনা, দূষণ ও পরিবেশগত সংকট দেড় বছরের অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি সমাধান করা বাস্তবসম্মত নয়। তিনি আগামী নির্বাচিত সরকারের জন্য সাত দফা একটি সুসংহত ‘পরিবেশ অ্যাজেন্ডা’ তুলে ধরেন।
নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের এবং এই দায়িত্বে কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে শনিবার (২৪ জানুয়ারি) সুশাসনের জন্য নাগরিক (সুজন) জানিয়েছে। একই সঙ্গে সুজন সরকারকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন কমিশনকে সহায়তা করার আহ্বান জানিয়েছে।
শিক্ষা উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (বিএনসিইউ) চেয়ারপারসন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হলে তাদের সঙ্গে সরাসরি ও ধারাবাহিক সংলাপ অপরিহার্য। সংবেদনশীল প্রশাসন, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে নীতিনির্ধারণের মাধ্যমেই বৈষম্য কমানো সম্ভব।
শিক্ষা কখনোই একতরফা কোনো ব্যবস্থা হতে পারে না; এটি গড়ে উঠতে হবে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এমন মন্তব্য করেছেন শিক্ষা সচিব ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (বিএনসিইউ) সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নীতিনির্ধারক ও সমাজের সব অংশীজনের সক্রিয় সম্পৃক্ততা ছাড়া একটি শিক্ষা ব্যবস্থা কখনোই গুণগত ও কার্যকর হতে পারে না।
সাভারে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মো. রোকন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।