| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোটার তালিকার বাইরে জলবায়ু উদ্বাস্তুরা

৬৫ বছর বয়সী জাহানারা বেগমের জীবনে ভোট একটি অধরা বিষয়। জন্ম বরিশালের ইলশা বাড়ি এলাকায়। প্রায় তিন দশক আগে নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে তিন সন্তানকে নিয়ে ঢাকায় আসেন তিনি। ভিটেমাটি হারানোর সঙ্গে সঙ্গে হারান ভোটাধিকারও। জলবায়ু দুর্যোগে বাস্তুচ্যুত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি জাহানারা।

বিস্তারিত...

সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড: দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মোহাম্মদপুরে সংঘটিত দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিস্তারিত...

থ্রি জিরো বাস্তবায়নে ইউনূস সরকারের ভূমিকা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি টিআইবির

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে প্রচারিত ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—এই তিন লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার জাতীয়ভাবে কতটা দায়িত্ব পালন করেছে, তা সরকারের মেয়াদ শেষে শ্বেতপত্র আকারে প্রকাশের আহ্বান

বিস্তারিত...

সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার সেনাসদরে হেলমেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভার তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর

বিস্তারিত...

সমান সুযোগ নিশ্চিত বলেই প্রার্থীরা অভিযোগ করতে পারছেন: ইসি সচিব

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তার ভাষায়, নির্বাচন ব্যবস্থায় সমান সুযোগ না থাকলে প্রার্থীরা অভিযোগ জানাতে কিংবা নির্বিঘ্নে প্রচার চালাতে পারতেন না।

বিস্তারিত...

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, সবচেয়ে বেশি ব্যবহৃত গাঁজা: গবেষণা

বাংলাদেশে মাদক ব্যবহার এখন আর গোপন কোনো বিষয় নয়; এটি একটি ভয়াবহ জনস্বাস্থ্য ও সামাজিক সংকটে রূপ নিয়েছে। জাতীয় পর্যায়ের এক গবেষণায় উঠে এসেছে, দেশে বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ

বিস্তারিত...

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুবিধার্থে সরকার সারাদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে। একই প্রজ্ঞাপনে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্পটি রোববার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় অনুমোদন পেয়েছে।

বিস্তারিত...

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম আউন্সে ৫,০০০ ডলার ছাড়াল

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম প্রতি আউন্স ৫,০০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম ৬০% বৃদ্ধি পাওয়ায় এই রেকর্ড তৈরি হয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে তৈরি হওয়া উত্তেজনা এবং সেই সাথে আর্থিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে স্বর্ণের এই দাম বাড়ল।

বিস্তারিত...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

রাষ্ট্রপতি সম্প্রতি ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন। এই অধ্যাদেশ অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল ব্যক্তি আইনি সুরক্ষা পাবেন এবং এ সংক্রান্ত দেওয়ানি বা ফৌজদারি মামলা আর দায়ের করা যাবে না।

বিস্তারিত...

রাষ্ট্রধর্ম-বিসমিল্লাহ নিয়ে অপপ্রচার চলছে: ধর্ম উপদেষ্টা

গণভোটকে কেন্দ্র করে ধর্ম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ বা রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়া হবে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

বিস্তারিত...

বিশ্বে আবারও বায়ুদূষণের শীর্ষে রাজধানী

বিশ্বজুড়ে নগরায়ণ ও শিল্পায়নের সঙ্গে সঙ্গে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। সেই তালিকায় উদ্বেগজনকভাবে আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে প্রকাশিত আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, ২৫৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

বিস্তারিত...

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় আজ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত অধ্যায় রাজধানীর চানখারপুল। সেখানে ছয়জন নিরস্ত্র মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আলোচিত এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট আট পুলিশ কর্মকর্তার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪