| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পৌষসংক্রান্তিতে সাকরাইনের রঙে রঙিন পুরান ঢাকার আকাশ

প্রতিবছরের মতো এবারও পৌষসংক্রান্তিতে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে মুখর হয়ে উঠেছে পুরান ঢাকা। পৌষের বিদায়বেলায় দিনভর ঘুড়ি ওড়ানো আর সন্ধ্যার পর আলো–আতশবাজির ঝলকানিতে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে নগরীর পুরান অংশজুড়ে। বুধবার সকাল থেকেই নারিন্দা, গেণ্ডারিয়া, লক্ষ্মীবাজার ও সূত্রাপুর এলাকার বাড়ির ছাদগুলোতে জমে ওঠে উৎসবের ভিড়।

বিস্তারিত...

রপ্তানি মন্দায় পাঁচ মাসে পণ্য বাণিজ্য ঘাটতি বেড়ে ৯৪০ কোটি ডলার

রপ্তানি আয়ের গতি শ্লথ হয়ে পড়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি আবার বাড়ছে। অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি।

বিস্তারিত...

বাংলাদেশ–নেপাল অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি চূড়ান্তের পথে

বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি (পিটিএ) আগামী তিন মাসের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বাংলাদেশ–নেপাল অষ্টম বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার শুরু হওয়া বৈঠকটি বুধবার (১৪ জানুয়ারি) শেষ হয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে পিটিএ ছাড়াও বিদ্যুৎ আমদানি বৃদ্ধি, ট্রানজিট সুবিধা সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, বাণিজ্য সহজীকরণ এবং আঞ্চলিক সহযোগিতাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বিস্তারিত...

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে দেশটির শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির প্রতি রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের অংশ।

বিস্তারিত...

পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা

বাহরাইনে এক ঠিকানায় বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট পৌঁছানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের দাবি, ভিডিওটি কোনো অনিয়মের প্রমাণ নয়;

বিস্তারিত...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের বি

বিস্তারিত...

অন-অ্যারাইভাল ভিসা বন্ধ,কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নিয়মিত ভিসা কার্যক্রম বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

বিজিবিতে সৈনিক হিসেবে শপথ নিলেন সেই ফেলানীর ভাই

২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ-ভারতের সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল ফেলানী খাতুনের মৃতদেহ। সেদিন বিএসএফের গুলিতে ক্ষতবিক্ষত সেই মৃতদেহ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিলো। কুড়িগ্রামের সেই ফেলানীর ছোট ভাই আরফান হোসেন নবীন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়েছেন।

বিস্তারিত...

গাজায় ফোর্স পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, গাজায় বাংলাদেশ থেকে কোনও ফোর্স পাঠানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ কোনো অবস্থাতেই লড়াই করতে যাবে না।

বিস্তারিত...

দল মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে।

বিস্তারিত...

নতুন কর্মসূচি দিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

প্রায় সাড়ে ৩ ঘণ্টার অবরোধের পর রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তেজগাঁও থানা ঘেরাওয়ের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বিস্তারিত...

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

দেশে নিরাপত্তাহীনতার কারণে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রিটটি দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‌্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

বিস্তারিত...

আ. লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ যদি অতীতের ভুল স্বীকার করে, তবে দেশের জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সম্ভব। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস এবং মর্স ট্যান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে আসন্ন নির্বাচন, জুলাই গণ-অভ্যুত্থান, তরুণ আন্দোলনকারীদের ভূমিকা, ভুয়া খবর, রোহিঙ্গা সংকট ও ট্রুথ অ্যান্ড

বিস্তারিত...

বাহরাইনের বাসায় একাধিক পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একাধিক পোস্টাল ব্যালট একটি বাসায় বসে গণনা করা হচ্ছে এমন দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়,

বিস্তারিত...

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ফার্মগেট মোড়, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ আশপাশের

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪