চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে তিন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
বিশ্বের ১১টি দেশের ২১টি স্টেশনে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইড) কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুীরীকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দেশে নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পাশাপাশি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।
লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রাথমিকের সহকারী শিক্ষকরা।
সোমবার (৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। এই বিশেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে ।
উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়টি আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ।
বাংলাদেশ সরকার প্রতিরক্ষা খাতকে আধুনিক ও আত্মনির্ভর করে তুলতে ‘সামরিক অর্থনৈতিক অঞ্চল (ডিফেন্স ইকোনমিক জোন)’ গঠনের উদ্যোগ নিয়েছে। এই অঞ্চলে দেশীয়ভাবে ড্রোন, সাইবার নিরাপত্তা প্রযুক্তি, অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে এসব পণ্য বিদেশে রপ্তানিও করা হবে।
অমর একুশে বইমেলা ২০২৬ ফেব্রুয়ারিতেই শুরু হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই বইমেলার তারিখও ঘোষণা করা হবে।
রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যাগুলো কমিয়ে একটি পরিকল্পিত ও বাসযোগ্য মহানগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০২২ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) গেজেট আকারে প্রকাশ করেছিল। এই ড্যাপে এলাকাভিত্তিক জনঘনত্ব বিন্যাস, নগরজীবন রেখা, ট্রানজিটভিত্তিক উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধার মানদণ্ড যুক্ত করা হয়।
পরিবেশ, বন,জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চলনবিলের সঙ্গে কৃষি কাজ এবং মানুষের জীবন-জীবিকা জড়িত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে। আমাদের বিশ্বাস, ‘ধানের শীষ’ ও ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।