প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংসদ নির্বাচনের আগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ২০২৬ সালের শিক্ষাবর্ষের নতুন বই পৌঁছে যাবে।
দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদাম থেকে দুটি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটি যুবক এবং অন্য এক নারীর মরদেহ বলে জানিয়েছে পুলিশ।
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু অদালতকে বলেছেন, আমি নির্দোষ। সম্পূর্ণ নির্দোষ। শুধু গায়েবি মামলার ঝড়ে বিধ্বস্ত’।
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা এখন হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলায় না আনলে পুরো ব্যবস্থাটাই অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক সংগঠনের আন্দোলন ও অবস্থান কর্মসূচির কারণে রবিবার (২ নভেম্বর) সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা রয়েছে বিতর্কিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের। তবে তার এই সফর নিয়ে ভারতের তীব্র আপত্তি রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে এ বিষয়ে সতর্ক করেছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
বিশ্ব ইজতেমা এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন শুরু করেছে সরকার। মূলত আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করতেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পের স্লোগানে বলা হচ্ছে ‘বলা হয়েছে, চাবি আপনার হাতে, ভোট দিয়ে দেশের দখল বুঝে নিন।’
রোববার (২ নভেম্বর) আবার বন্ধ হয়ে গেছে মেট্রোরেল। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, রাজধানীর মিরপুর এলাকায় মেট্রোর বিদ্যুৎ পরিবাহী তারে ডিশের কেবল পাওয়া গেছে। এরপর খেকেই রেল চলাচল বন্ধ করে দেয়া হয়।
চীনের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশ একটি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে এই উদ্যোগ নিয়েছে। কর্মকর্তারা আশা করছেন,দেশের প্রতিরক্ষা শিল্প
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৬ষ্ঠ দিনের শুনানি শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিট থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত আছেন।
পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি প্রস্তাবিত পুলিশ কমিশনের কাঠামো ও কার্যক্রমের খসড়া তৈরি করেছে। দু-এক দিনের মধ্যে অধ্যাদেশের খসড়াটি সচিব কমিটির মাধ্যমে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক যাত্রীর পাকস্থলীতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১ নভেম্বর) রাতে অভ্য
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে। একইসঙ্গে আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।