| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত কমিশন : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে । শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ

বিস্তারিত...

আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, দেশে বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শনিবার সকাল ৯টা থেকে প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ট্রেন চালুর দাবিতে, ট্রেন আটকে বিক্ষোভ ‘সিলেটবাসীর’

টাঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী। শনিবার (১ নভেম্বর) রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

বিস্তারিত...

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা

বিস্তারিত...

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’,বিশ্বে দূষিত শহরের তালিকায় ৩২তম

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ৩২তম স্থানে রয়েছে ঢাকা। শনিবার (১ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানায়, বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের প্রধান প্রধান শহরগুলো। এর মধ্যে পাকিস্তানের লাহোরের অবস্থা দুর্যোগপূর্ণ।

বিস্তারিত...

প্রশাসনিক দুর্বলতার কারণে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে : অজিত দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। শুক্রবার (৩২ অক্টোবর) ভারত্রে রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিস্তারিত...

আজ থেকে এক এনআইডিতে সর্বোচ্চ ১০ সিমর বন্ধ

এক এনআইডিতে ১০টির বেশি সিম আর ব্যবহার করা যাবে না। শনিবার (১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নতুন নির্দেশনা। এতদিন একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারলেও এখন থেকে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১০টি সিমই সক্রিয় রাখা যাবে।

বিস্তারিত...

সমবায়ের শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমকে বাংলাদেশের আত্মনির্ভরতা অর্জনের সবচেয়ে কার্যকর পথ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান, কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায় উদ্যোগ সম্প্রসারণের মধ্য দিয়ে ন্যায়ভিত্তিক এবং টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

বিস্তারিত...

দীর্ঘ বিরতির পর খুলল প্রবাল দ্বীপ, চালু হয়নি জাহাজ

দীর্ঘ নয় মাস পর অবশেষে খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। শনিবার থেকে পর্যটকরা দ্বীপে যেতে পারবেন—তবে এই মুহূর্তে শুধুই দিনভ্রমণের সুযোগ রয়েছে। নভেম্বর মাসজুড়ে কেউ দ্বীপে রাত কাটাতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারির দুই মাস সীমিত পরিসরে রাত যাপনের অনুমতি দেওয়া হবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী।

বিস্তারিত...

ঢাকায় হালকা বৃষ্টির ইঙ্গিত, মিলবে গরম থেকে স্বস্তি

রাজধানী ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন, সঙ্গে বইতে পারে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিকের হালকা বাতাস। ফলে কমতে পারে দিনের তাপমাত্রা, গরমও উপশম হবে কিছুটা। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

‘বন্দি বিনিময়ে’ জাকির নায়েককে চায় ভারত, হাসিনার বিষয়ে চুপ

বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডা. জাকির নায়েক ঢাকায় আসতে পারেন বলে গুঞ্জন উঠেছে। এ নিয়ে মুখ খুলেছে ভারতও। প্রতিবেশী দেশটি চাইছে ভারতীয় ধর্মপ্রচারককে যেন গ্রেফতার করে তাদের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে ‘মানবতাবিরোধী অপরাধের মামলা’র আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে চুপ রয়েছে দিল্লি।

বিস্তারিত...

বাসে নারীকে হেনস্তা: মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার সেই হেলপার

পোশাক নিয়ে চলন্ত বাসে নারীকে হেনস্তা করা হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

হাসিনাসহ পলাতক ২৬১ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিল সিআইডি

শেখ হাসিনাসহ পলাতক ২৬১ জনের বিরুদ্ধে শুক্রবার (৩১ অক্টোবর) দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি।

বিস্তারিত...

চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪