রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় নিজ বাসা থেকে আরমান আহমেদ শাফিন (২৬) নামে এক ‘জুলাই যোদ্ধার’ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ‘জুলাই যোদ্ধা সংসদের’ আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র ছিলেন।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে বিদেশের বাজারে মূল্যবান এ ধাতুটির দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৯৩৪ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৫ টাকা। রোববার (২ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
দেশকে বাঁচাতে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সামনে মহা চ্যালেঞ্জ। আমাদের ঐক্যের বিকল্প নাই। শনিবার (১ নভেম্বর) প্রধান উপদেষ্টা এক বার্তায় এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। শনিবার (১ নভেম্বর) আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ উপহার দেওয়া হয়।
সাফল্যের সঙ্গে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ও ঐকমত্যে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের লক্ষ্যে প্রধান
‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী
নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত কার্যক্রম ‘শিগগিরই’ শেষ করতে পারবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা এলিট ফোর্স র্যাব। তদন্তকারী সংস্থাটি বলছে- তদন্তে আছে ‘অনেক অগ্রগতি’।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন। শনিবার রাতে এই বৈঠক হওয়ার কথা। প্রধান উপদেষ্টার সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বিষয়ে’ বৈঠক করবেন বলে জানা গেছে।
বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টি যেন থামছেই না। অঝোর ধারায় ঝরেই চলেছে৷ একদিকে মুষলধারে বৃষ্টি; অন্যদিকে যানজট আর জলাবদ্ধতায় নাকাল নগরবাসী।
খুলনায় শনিবার (০১ নভেম্বর) কয়েদিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে নতুন কারাগারের ১০০ বন্দিদের স্থানান্তরের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছে নতুন কারাগারের কার্যক্রম। বেলা সাড়ে ১১ টায় পুরাতন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন সেলে করে কয়েদিদের নতুন কারাগারে আনা হয়। কারা কর্তৃপক্ষ নতুন কারাগারে তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
সংস্কারের শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামি এবং ফেনী জজ আদালতে বিচারাধীন আসামিদের রাখা হবে এই কারাগারে। শনিবার (১ নভেম্বর) সকালে বন্দিদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে কারাগার কার্যক্রম শুরু হয়।
জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ভিডিও ভাইরালের পর পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ শনিবার (১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এর আগে স্লোগান ভাইরালের জেরে বিক্ষুব্ধরা তাদের পুলিশের হাতে তুলে দেয় বলে ভাষ্য পুলিশের। এ নিয়ে একটি মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ‘একান্ত প্রয়োজন’ ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।