| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

একলাখ দক্ষ কর্মী নেবে জাপান, প্রধান উপদেষ্টাকে জানাল এনবিসিসি

বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান। নিয়োগের ক্ষেত্রে অগ্রগতি জানাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস’ (এনবিসিসি) এর প্রতিনিধিদল ।

বিস্তারিত...

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

‘সমস্যায় জর্জরিত স্বাস্থ্যখাত, তবে পরিবর্তনের পরিবেশ এখনো তৈরি হয়নি’

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত। পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে। তবে স্বাস্থ্যখাতের যে পরিবর্তন করা দরকার তার জন্য এখনো সেই পরিবেশ তৈরি হয়নি।’

বিস্তারিত...

দেশের সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট

মেট্রোরেলসহ দেশের সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

বিস্তারিত...

আগামী নির্বাচনে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে হতে পারে ভোট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান । তিনি জানান, দেশের ৬৪ জেলার ৩০০টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৭৬১টি।

বিস্তারিত...

মাহফুজের বক্তব্যের প্রেক্ষিতে সরকারের বিবৃতি

‘নভেম্বরের মধ্যেই সংস্কার কাজ শেষ করতে হবে’ উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যের প্রেক্ষিতে সরকার তার অবস্থান পরিস্কার করে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন তথ্য সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পুরোপুরি চালু থাকবে বলে জানানো হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশরের (জেইসি) নবম সভা শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।

বিস্তারিত...

উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু

ঢাকার উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল আবার শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, সকাল ১১টায় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে চালু করা হবে। কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিস্তারিত...

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’:দূষিত চতুর্থ স্থানে

রাজধানী ঢাকার বায়ুমান আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা বর্তমানে চতুর্থ স্থানে, যা নাগরিকদের জন্য সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।

বিস্তারিত...

তিন দিনের মধ্যে অতিরিক্ত মোবাইল সিম বাতিল: বিটিআরসির নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক : এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে—এমন নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিস্তারিত...

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সারাদেশে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় দেশটি এই পদক্ষেপ নিয়েছে

বিস্তারিত...

হানিফসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ সৃষ্টি, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

দক্ষিণপূর্ব ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘মন্থা’-তে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় (১১.৭° উত্তর অক্ষাংশ ও ৮৫.৫° পূর্ব দ্রাঘিমাংশে) অবস্থান করছে।

বিস্তারিত...

ভারতে পালানোর চেষ্টাকালে শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

পাশ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মী গ্রেপ্তার

ডেস্ক:কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজন সক্রিয় নেতা-কর্মীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪