ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি)’ সপ্তম যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত হয়েছেন আবুল কালাম আজাদ (৩৫)। তার স্ত্রী আইরিন আক্তার বলেন, তার ছেলেটার বয়স ৪ বছর, মেয়ের ৩। বাচ্চা দুটি তাদের বাবাকে হারালো। সেটার ক্ষতিপূরণ কীভাবে হবে?
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে আগামীকাল, ২৭ অক্টোবর। চলতি সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও শেষ করা হবে।’রবিবার (২৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ।
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নিচে আজ দুপুরে হঠাৎ বিয়ারিং প্যাড ছিটকে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। এমন ঘটনা গত বছরও ঘটেছিল, যদিও তখন প্রাণহানি না ঘটলেও প্রকৌশলীরা বারবার সতর্ক করেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেলের রক্ষণাবেক্ষণে দীর্ঘদিন ধরে অবহেলা চলছে। একাধিকবার এমন ঘটনার পরও নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষ বিপদের মুখে পড়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার ফার্মগেটে মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে একজন নিহত হন। ওই ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। তবে এ ঘটনার ৭ ঘণ্টা পর মতিঝিলে-শাহবাগ অংশে মেট্রোরেল যাতায়াত চালু হলেও এখনো বন্ধ রয়েছে শাহবাগ থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, দুর্নীতি নির্মূল করা সম্ভব না হলেও দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। গণশুনানি মানে কর্মকর্তাদের সঙ্গে জনগণকে মুখোমুখি করে দেওয়া নয়।
গণমাধ্যম সংস্কার কমিশনের ১৩ প্রস্তাবনা বাস্তবায়ন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘এগুলো খুব বড় কিছু, এরকম না। কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল ৩ মাস, এখন আছে এক মাস। কারণ এই জিনিসগুলো কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে। যেগুলো নভেম্বরে পরে আর করতে পারব না। কারণ, নভেম্বরে কেবিনেট মিটিং ক্লোজ হয়ে যাবে। এরপরে নির্বাচন কমিশন দায়িত্ব নেবে।
‘ইচ্ছেতো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।।’ মৃত্যুর ১৬ ঘণ্টা পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাসটি দিয়েছিলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তি আবুল কালাম। কে জানতো এই ইচ্ছার আড়ালে তার জীবনটাও চিরতরে পালিয়ে যাবে।
শহীদ পরিবারগুলো যে প্রত্যাশিত সেবা পাচ্ছে না, বঞ্চনার শিকার হচ্ছে এ সংবাদ তাদের জানা ছিল না বলে দাবি করেছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। জাতীয় সংসদের এলডি হলে জুলাই শহীদ পরিবারের সঙ্গে বৈঠকে এমন বিস্ময় প্রকাশ করে কমিশন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশনের উপস্থিতি নিয়ে সব অংশগ্রহণকারীর সমর্থন নিশ্চিত করতে চাইছে সংস্থাটি। এই লক্ষ্যেই কমনওয়েলথের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে বলে জানিয়েছেন কমনওয়েলথ নির্বাচন সহায়তা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ।
এক বছরের ব্যবধানে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড দুইবার খসে পড়ার পর এর কাঠামো ও কাজ নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই প্যাড যদি রাবার দিয়েই তৈরি হয়, তার আঘাতে কি মৃত্যু ঘটা সম্ভব?
পুলিশ সুপার পদমর্যাদার নয় এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ১১৪৩ জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেন থেকে বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর রেলওয়ে পুলিশের যৌথ সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন এলাকায় বিয়ারিং প্যাড পড়ে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম আবুল কালাম। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।