প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হতে হবে। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় সংগঠনটিকে আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করে গড়ে তুলতে হবে। ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, যদি জাতিসংঘ সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তবে তাকে অবশ্যই নতুন বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে— যাতে এটি আধুনিক ও পরিবর্তনশীল বিশ্বে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়।’
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুরের কালশীতে বহুতল ভবনের যে তলায় আগুন লেগেছিল সেখানে শুধু পরিত্যক্ত মালামাল, পুরোনো ফার্নিচার ও কাগজপত্র ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর মিরপুরের কালশীতে ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টার ভবনের ৬ তলায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রাজধানীর পল্লবীতে একটি কমিউনিটি সেন্টারে আগুন লেগেছে ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা আরও ঘনীভূত হতে পারে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড় থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। শুক্রবার (২৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে এ নির্দেশ দিয়েছেন। আগামী রোববার (২৬ অক্টোকর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।
ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার যে বিল অনুমোদন দিয়েছে দেশটি বাংলাদেশ তার তীব্র নিন্দা জানিয়েছে।
সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি ও বিশেষ নিয়োগের দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। কিন্তু শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয় পুলিশ।
রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৫ জন এবং অন্যান্য ঘটনায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে আলোচনাসভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিবের (পিএস) কাছে দিনক্ষণ ও সম্মতি চাওয়া হলে নাকচ করে দেওয়া হয়। বলা হয়, ‘স্যার বলেছেন, এখন যাওয়ার সময় হয়েছে, এসব বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর দিকে মনোযোগ দাও। আমরা আছিই বা কদিন! যেকোনো দিন চলে যেতে হবে!’
সম্প্রতি যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর কয়েকটি পিলারে ফাটলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উদ্বোধনের এক বছরের ব্যবধানে এমন ফাটল দেখা দেওয়ায় নির্মাণক্রটি এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নানা মন্তব্য করা হচ্ছে ফেসবুকে। তবে রেলসেতু কর্তৃপক্ষ বলছে, এটা ফাটল নয় বরং প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট হেয়ারক্রাক বা চুল আকৃতি ফাঁকা।
বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে।